ফাইনালে ম্যাচ হারার পর বিশাল বিপদে সাকিবের বরিশাল, বিসিবির নোটিস
সাকিব শুটিংয়ে থাকলেও ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল, পেটের পীড়ায় ভুগছেন তিনি। ছবি : সংগৃহীতফাইনালের আগের দিন ১৭ ফেব্রুয়ারি ছিল দুই দলের অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশন। তবে সেখানে ছিলেন না সাকিব। এ সময় ফরচুন বরিশালের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সাকিব পেটের পীড়ায় ভুগছেন।
তবে পরবর্তীতে জানা যায়, সাকিব একটি পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন, এ কারণে ছিলেন না দুই অধিনায়কের ফটোসেশনে। এ ঘটনায় বরিশালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা কিন্তু এটা (স্বাস্থ্য সুরক্ষা) ছাড় দেইনি। এবার ফ্র্যাঞ্চাইজিদের উপর দায়িত্ব ছিলো। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে শোকজ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্ব এখানে বেশি ছিল।’
বিপিএলের আগে বাংলাদেশে সব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। তবে বিপিএলে সেই আলোচিত বায়োবাবল বা ‘জৈব সুরক্ষা বলয়ে’র বলয় থেকে বের হয়ে এসেছে বিসিবি। এবার অনুসরণ করা হচ্ছে অলিম্পিকের সুরক্ষা নীতি।
সেই সুরক্ষা নীতির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার বা দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি দলীয় বলয়ের বাইরে বের হলে আবার প্রবেশের সময় করোনা পরীক্ষা করাতে হবে। করোনা নেগেটিভ হলে দলের সাথে যোগ দেওয়া যাবে।
এরই ধারাবাহিকতায় সাকিব বিজ্ঞাপনের কাজ শেষ করে করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষার নেগেটিভ ফলাফল নিয়ে তবেই খেলতে নামেন ফাইনালে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live