দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দু:সংবাদ পেলো নিউজিল্যান্ড
সিরিজের প্রথম টেস্টে ম্যাট হেনরি ও টিম সাউদির দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৯৫ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করতে পেরেছিল মাত্র ১১১ রান।
তাতে ২৭৬ রান ও ইনিংস ব্যবধানে টেস্ট হারে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের ম্যাচে দলে ছিলেন না বোল্ট। তৃতীয় সন্তানের বাবা হওয়ার স্ত্রীর পাশে থাকতেই প্রথম টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। ছুটি কাটিয়ে দলের সঙ্গে দিয়েছেন বোল্ট।
দলের সঙ্গে যোগ দিয়ে বেশ কিছুক্ষণ নেটে বোলিংও করেছেন তিনি। তবে বোলিংটা আশানুরূপ না হওয়ায় দ্বিতীয় টেস্টের দলে থাকছেন না ৩২ বছর বয়সি এই পেসার। মূলত তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
বোল্টের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান কোচ গ্যারি স্টেড বলেন, ‘সে এখন যে পর্যায়ে আছে তাতে সে দ্বিতীয় টেস্ট খেলার অবস্থায় নেই। স্ত্রীর সন্তান হওয়ার সময় পাশে থাকার কারণে সে ক্রিকেট খেলা এবং বোলিং করা হাতছাড়া করেছে। আমরা মনে করি তাকে খেলানোটা অনেক বেশি ঝুঁকি হবে।’
এদিকে মার্চের শেষ দিকে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজেও দেখা যাবে না বোল্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে ডাচদের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করবেন বাঁহাতি এই পেসার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল