পিএসএল প্লে-অফের লাইন আপ চূড়ান্ত, দেখেনিন সময়সূচি
আগেই জানা গিয়েছিল, কোন চার দল খেলবে এবারের আসরের প্লে-অফে। তবে সোমবার রাতে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মূলত পয়েন্ট টেবিলের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য। যেখানে লাহোর কালান্দার্সকে হারিয়েও লাভ হয়নি পেশোয়ার জালমির।
প্রথম রাউন্ডে ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ছিল মুলতান সুলতানস। দুই ও তিন নম্বর স্থানে থাকা লাহোর ও পেশোয়ারের সংগ্রহ সমান ১২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর, তৃতীয় পেশোয়ার।
এর বাইরে সমান ৮ পয়েন্ট রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং ইসলামাবাদ ইউনাইটেডেরও। কিন্তু নেট রান রেটে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে কোয়েটার, চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
আজ (মঙ্গলবার) একদিন বিরতির পর বুধবার থেকে শুরু হবে প্লে-অফ পর্বের খেলা। কোয়ালিফায়ার ম্যাচে লড়বে শীর্ষ দুই দল মুলতান ও লাহোর। এদের মধ্যে জয়ী দল পৌঁছে যাবে সরাসরি ফাইনালে আর পরাজিত দল পাবে দ্বিতীয় এলিমিনেটরের টিকিট।
বৃহস্পতিবার প্রথম এলিমিনেটর ম্যাচে লড়বে পেশোয়ার ও ইসলামাবাদ। এদের মধ্যে পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দল দ্বিতীয় এলিমিনেটরের মুখোমুখি হবে কোয়ালিফায়ারে হেরে যাওয়ার দলের।
দ্বিতীয় এলিমিনেটর ম্যাচটি হবে শুক্রবার। আর সবশেষ রোববার হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
একনজরে পিএসএল প্লে-অফের সূচি
কোয়ালিফায়ার
২৩ ফেব্রুয়ারি: মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স (রাত ৮.৩০)
প্রথম এলিমিনেটর
২৪ ফেব্রুয়ারি: পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৮.৩০)
দ্বিতীয় এলিমিনেটর
২৫ ফেব্রুয়ারি: কোয়ালিফায়ার পরাজিত বনাম প্রথম এলিমিনেটর জয়ী (রাত ৮.৩০)
ফাইনাল
২৭ ফেব্রুয়ারি: কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় এলিমিনেটর জয়ী (রাত ৮.৩০)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল