আফগানিস্তান সিরিজ নিয়ে মাঠে নামার আগে যা বললেন তামিম
তবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এই মুহূর্তে সেদিকে নজর দিতে চান না। গুঞ্জন ছিল যে সিরিজ জয় বা হোয়াইটওয়াশের দিকে না তাকিয়েই সাধারণ ভাবে ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা করছেন টাইগার অধিনায়ক।
ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘৩-০তে জেতার বিষয়ে বলবো, আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
তবে প্রথম দুই ম্যাচ জিতে গেলে তখন হোয়াইটওয়াশের চিন্তাই থাকবে মাথায়- তা জানাতেও ভোলেননি দেশসেরা এ ওপেনার। আর সে লক্ষ্য ছোঁয়ার জন্যই মূলত ম্যাচ বাই ম্যাচ ধাপে এগুনোর কথা বললেন তামিম। তাই দূরেরটা চিন্তা করতে চান না তিনি।
তামিমের ভাষ্য, ‘আমরা যদি ঐ পরিস্থিতিতে থাকি, তাহলে কেনো নয়? এটা কে চাইবে না? প্রতিপক্ষকে জিজ্ঞেস করলেও একই কথা বলবে। অধিনায়ক হিসেবে আমিও এটাই করতে চাইবো। তবে দূরেরটা চিন্তা না করে আমার মনে হয় ধাপে ধাপে এগুনোই ঠিক হবে।’
সবশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। প্রায় সাত মাস পর আবার নিজেদের প্রিয় ফরম্যাটে খেলতে নামার আগে রোমাঞ্চের কথা জানালেন তামিম। যেহেতু চলতি বছর অনেক ওয়ানডে সিরিজ রয়েছে, তাই শুরুটা ভালো করতে চান টাইগার অধিনায়ক।
তিনি বলেছেন, ‘জুলাইয়ে আমরা শেষ ওয়ানডে খেলেছি। প্রায় ছয়-সাত মাস পর এসেছি, সবাই রোমাঞ্চিত। সন্দেহ নেই এটি আমাদের অন্যতম পছন্দের ফরম্যাট। আপনারা যদি দেখেন এ বছর আমাদের বেশ কয়েকটা ওয়ানডে (সিরিজ) আছে। তাই আমরা রোমাঞ্চিত। কালকের জন্য মুখিয়ে আছি। আশা করি শুরুটা ভালো হবে।’
এসময় আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জের কথা জিজ্ঞেস করা হলে তামিম বলেন, ‘চ্যালেঞ্জ কিছু না। কারণ কম বেশি সবাই তো অভিজ্ঞ ক্রিকেটার। আমরা টি-টোয়েন্টি খেলেছি তবে আমার কাছে মনে হয় ওদের সঙ্গে ওয়ানডে দিয়ে শুরু করাই সঠিক সিদ্ধান্ত ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো দল। এটাই আর কি। আমার কাছে মনে হয়, ছন্দে ফেরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। সবাই খেলার ওপরে আছে, এটা ইতিবাচক দিক। সবাই ভালো করছে, ভালো খেলছে,.. এখন শুধু আমাদের দল হিসেবে এক হতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!