পাকিস্তানকে সরিয়ে ওয়ানডে র্র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠার সুযোগ বাংলাদেশ, দেখেনিন হিসাব নিকাশ
তাই দুই দলের জন্যই এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আফগানিস্তানের চেয়েও বাংলাদেশের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো এই সিরিজ। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে আগামী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের জন্য। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।
এছাড়াও আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। এই মুহূর্তে আইসিসি সুপার লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের উপরে হয়েছে ইংল্যান্ড। দুই দলের মধ্যকার পয়েন্ট পার্থক্য মাত্র ১৫। এখন পর্যন্ত আইসিসির সুপার লিগে ১৫ ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এর মধ্যে তারা জয়লাভ করেছে ৯ ম্যাচে। এছাড়াও একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। যার কারণে ৯৫ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের থেকে মাত্র ১৫ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
এখন পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে আট ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টাইগাররা। বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে দুইটি ম্যাচে জয়লাভ করে তাহলে ইংল্যান্ডকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তামিম ইকবালের দল।
তবে আফগানিস্তান ও রয়েছে সুবিধাজনক স্থানে। সুপার লিগে এখনো পর্যন্ত কোন ম্যাচ হারেনি আফগানিস্থান। ৬ ম্যাচের মধ্যে ৬টি-তেই জয়লাভ করেছে তারা। তবে আফগানিস্তানের সামনেও রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার হাতছানি। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে তাদের সবকয়টি ম্যাচে জয়লাভ করতে হবে।
অন্যদিকে তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। বর্তমানে ৯১ রেটিং নিয়ে সাত নম্বরে আছে তারা। তিন ম্যাচ জিতলে ৯৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে ছয়ে। ফলে সাতে নামবে ৯৩ রেটিং থাকা পাকিস্তান।
তবে দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি পেলেও আইসিসি র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হবে না বাংলাদেশের। সিরিজের ফল ২-১ হলে বাংলাদেশের রেটিং থেকে যাবে ৯১-ই, থেকে যাবে সাতেই। তবে ২-১ হলে আফগানিস্তান পাবে একটি রেটিং পয়েন্ট, ৬৮ রেটিং নিয়ে দশেই থেকে যাবে তারা।
অবশ্য সব চালচিত্র বদলে দিয়ে আফগানিস্তান যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে যায় তাহলে বাংলাদেশ খোয়াবে তিনটি রেটিং পয়েন্ট। আর সিরিজের সব ম্যাচ হারলে বাংলাদেশের রেটিং কমে ৮৫ হয়ে যাবে। আর আফগানিস্তানের ৬৭ থেকে বেড়ে হবে ৭৬। তবে দুই দলই নিজেদের বর্তমান অবস্থানে অনড় থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল