ব্রেকিং নিউজ: আইপিএল খেলতে পারবে না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, বাধা হয়ে দাড়িয়েছে বোর্ড
স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারদের আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচে দলে পাবে না ফ্র্যাঞ্চাইজিরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এক্ষেত্রে সময়সীমও বেঁধে দিয়েছে, যার আগে ক্রিকেটারদের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না বলে স্থির করেছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে দেখে নেওয়া যাক সামগ্রিক ছবিটা।
১। আইপিএল ২০২২-এর সূচি এখনও ঘোষিত হয়নি। তবে ২৬-২৭ মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নতুন মরশুম শুরু হতে পারে বলে খবর। অন্যদিকে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ২৫ মার্চ। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে পূর্ণ শক্তির দল হাতে পাচ্ছে অস্ট্রেলিয়া। তাই টেস্ট সিরিজের শেষে তড়িঘড়ি আইপিএলে যোগ দিলেও কয়েকজন অজি তারকার প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত।
২। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে ২৯ মার্চ। সিরিজ শেষ হবে ৫ এপ্রিল। সুতরাং, আইপিএল সূচির সঙ্গে পাকিস্তান-অস্ট্রেলিয়া সীমিত ওভারের সরিজের সূচির সংঘাত অবধারিত। একারণেই ৬ জন অজি ক্রিকেটার পাকিস্তান সফরের সীমিত ওভারের সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেন। ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক ও ম্যাথিউ ওয়েডের নাম নেই অস্ট্রেলিয়ার সীমিত ওভারের স্কোয়াডে।
# ম্যাক্সওয়েল বিয়ের জন্য ছুটি নিয়েছেন। তাঁকে এমনিতেও আরসিবি শুরু থেকে দলে পাবে কিনা সন্দেহ। স্টার্ক আইপিএল খেলছেন না। ওয়ার্নার, কামিন্স, হ্যাজেলউড ও ওয়েড পাকিস্তান সিরিজ এড়িয়ে আইপিএলে যোগ দেবেন ভেবেছিলেন, তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের শুরু থেকে আইপিএলে নামার অনুমতি দেবে না। ওয়ার্নার, স্টার্ক, হ্যাজেলউডরা অবশ্য পাকিস্তানে টেস্ট সিরিজে মাঠে নামবেন।
৩। ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছে যতদিন পাকিস্তান সফর জারি থাকবে, ততদিন চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারকে আইপিএলে মাঠে নামার অনুমতি দেওয়া হবে না। যেহেতু অজি ক্রিকেটারদের বার্ষিক ছুটি শুরু হচ্ছে ৬ এপ্রিল থেকে, তাই সেদিন থেকেই আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হবে ক্রিকেটারদের। যার অর্থ, অন্তত দিন দশেক প্রথম সারির অজি ক্রিকেটারদের দেখা যাবে না আইপিএলে।
৪। আইপিএলে চুক্তিবদ্ধ পাঁচজন ক্রিকেটার (মার্কাস স্টইনিস, মিচেল মার্শ, সিয়ান অ্যাবট, জেসন বেহরেনডর্ফ ও ন্যাথন এলিস) পাকিস্তান সফরের সীমিত ওভারের সিরিজের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলে নির্বাচিত হয়েছেন। তারা এমনিতেই ৬ এপ্রিলের আগে যোগ দিতে পারবেন না আইপিএলে।
৫। রিলি মেরেডিথ, ড্যানিয়েল স্যামসদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি নেই। তবে তারা স্টেট টিমের সঙ্গে চুক্তিবদ্ধ। রাজ্যদলের খেলা না থাকলে তাঁরা যে কোনও সময় আইপিএলে যোগ দিতে পারেন। এক্ষত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা লগু হবে না। টিম ডেভিড, ন্যাথন কুল্টার-নাইলদের সঙ্গে কোনও রাজ্য সংস্থারও চুক্তি নেই। তাই তারা শুরু থেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়