চমক দিয়ে দিল্লি ক্যাপিটালসের নতুন কোচের নাম ঘোষণা
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৩ ১২:৩৫:৫৪
এই ব্যাপারে সংবাদমাধ্যম পিটিআইকে নিশ্চিত করেছে আইপিএলের একটি সুত্র, 'দিল্লি ক্যাপিটালসের সহকারি কোচ হিসেবে অজিত আগারকার যোগ দিতে যাচ্ছেন।'
রিকি পন্টিংকে কোচ করে আনার পর থেকেই আইপিএলে দুর্দান্ত পারফর্ম করছে দিল্লি। যদিও এখনও শিরোপার স্বাদ পায়নি ঋষভ পান্তের দলটি। তবে গত তিন আসরে প্লে-অফে অংশ নিয়েছে দিল্লি।
শিরোপার মিশনে এবার ভারতের ইতিহাসের অন্যতম সেরা এক পেসারকে সহকারি কোচ করেছে দলটি। ৪৪ বছর বয়সী আগারকার ভারতের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন।
তিন সংস্করণের ক্রিকেটে অংশ নিয়ে ৩৪৯টি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ২০০৮ থেকে ২০১০ সাল কলকাতার হয়ে খেলা আগারকার ক্যারিয়ারে ৬২টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৪৭ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন