প্রশংসা ঝড় বইছে বাংলাদেশের নতুন জার্সি নিয়ে, ডিজাইন করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন শিক্ষার্থী
এবার বাংলাদেশ দলের জার্সির ডিজাইন করেছেন মোহাম্মদ সাজীম, জাওয়াদ নাফি আর ইরতিজা তাহমিদ নামে তিন তরুণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ম্যানেজমেন্ট বিভাগের শেষ বর্ষে পড়ুয়া এই তিন বন্ধুর দীর্ঘ প্রচেষ্টা বিফলে যায়নি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা তাদের ডিজাইন করা অনুশীলন জার্সি এর আগে গায়ে চাপিয়েছেন। এবার তাদের ডিজাইন করা জার্সি দেখল গোটা বিশ্ব। সাকিব আল হাসান, তামিম ইকবালদের গায়ে যে জার্সি সেটি সাজীম, জাওয়াদ, ইরতিজার ডিজাইনে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুঁড়িয়েছে সবুজকে আধিক্য দিয়ে লালের কম্বিনেশনে করা এই জার্সি। জার্সির দুই হাতার নিচের অংশ আর জার্সির একদম নিচের দিকের অংশে কিছুটা লাল রাখা হয়েছে, বাকিটা ডিজাইন করা হয়েছে গাঢ় সবুজে।
এর আগে জার্সির জন্য বেশ সমালোচিত হতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এবার এজন্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে ব্যতিক্রম কিছু করার প্রস্তাব দেয় বিসিবি। সেটি দেখভাল করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তাদের চাহিদা মেনেই এবারের জার্সিটি তৈরি হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস এ ব্যাপারে এক গণমাধ্যমকে বলছিলেন, ‘এবারের আফগানিস্তান সিরিজের জার্সি তৈরি করতে অনেক সময় নিয়েছি আমরা। প্রায় মাস খানেকের মতো আমরা শুধু জার্সির ডিজাইন নিয়েই কাজ করেছি। আমাদের সিইও, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, অধিনায়কের সমন্বিত সিদ্ধান্ত নিয়ে আমরা এই জার্সিটি নির্বাচন করি।’
যোগ করেন শাহরিয়ার, ‘আমরা যাদের কাছ থেকে জার্সি নিই, তাদেরকে আমাদের চাহিদার কথা জানাই। তারা বেশকিছু ডিজাইন জমা দিলে আমরা কিছু সংযোজন-বিয়োজন করি। এরপর এই জার্সিটি নির্বাচন করা হয়।’
টাইগারদের এই জার্সির ডিজাইনার দলের সদস্য মোহাম্মদ সাজীম বলছিলেন, এর আগে পাকিস্তান সিরিজের অনুশীলনের জার্সি তার ডিজাইনে করা। এবার মূল জার্সির ডিজাইন করতে পেরে বেশ রোমাঞ্চিত তারা
সাজীম বলেন, ‘আমরা এর আগে বাংলাদেশ দলের প্র্যাকটিস কিটের ডিজাইন করেছি। এবার আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল যাতে আমরা আফগানিস্তান সিরিজের জন্য জার্সি ডিজাইন করি। আমি আর আমার দুই জন বন্ধু মিলিয়ে আমাদের ট্রায়ো নামের একটি টিম আছে। এই তিনজন মিলেই আসলে এই ডিজাইনটি করা।’
যোগ করেন সাজীম, ‘আমাদের কাছে চেয়েছিল যেন আমরা কিছু ডিজাইন দিই। আমরা আমাদের মতো কিছু ডিজাইন দিলাম। সেখান থেকে কিছু কারেকশন দিয়েছিল। মূলত তাদের চাহিদা ছিল যে সবুজের আধিক্য থাকবে, লাল একটু কম থাকবে।’
এবারের জার্সি প্রশংসিত হলেও এটির নির্দিষ্ট কোনো বিষয়বস্তু (থিম) নেই। মূলত সবুজকে প্রাধান্য দেওয়া হয়েছে এই জার্সিতে।
নাফিস বলেন, ‘আমরা চেয়েছি বরাবরের মতো লাল-সবুজের প্রাধান্য দিয়ে জার্সি করতে। তবে দেখবেন এবার তুলনামূলক লাল রঙটা একটু কমানো হয়েছে। প্রতিবারই জার্সি নিয়ে বেশ আলোচনা হয়। এবারের জার্সি ভালো হয়েছি নাকি খারাপ হয়েছে সেটি সমর্থকরাই মূল্যায়ন করবে।’
ডিজাইনার সাজীম বললেন,
‘আমাদেরকে এবার কোনো কনসেপ্ট বলে দেয়নি। আমরা কোনো কনসেপ্ট দাড় করিনি। কালারের উপরেই বেশি ফোকাস ছিল এবার। যেহেতু বিজয়ের পঞ্চাশ বছরে একটা থিম নিয়ে করা হয়েছে, সেহেতু এবার স্পেশাল কোনো ভাবনা ছিল না। মর্ডান আর ক্ল্যাসিকে যেতে চেয়েছিল, আমরা সেবভাবেই চেষ্টা করেছি।
বাংলাদেশ দলের অনুশীলন জার্সি আর জাতীয় দলের মূল জার্সি তৈরি করা টিম ট্রায়ো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট টি-টেনের দল বাংলা টাইগার্সের জার্সিরও ডিজাইন করে। সুযোগ পেলে আরো বড় পরিসরে কাজ করার ভাবনা আছে তাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল