টি-২০ দলে থাকা ক্রিকেটারদের উড়িয়ে আনা হলো চট্টগ্রামে, যদিও সিরিজ হবে ঢাকায়
কিন্তু তার আগে ওয়ানডে দলে না থাকা টি-টোয়েন্টি স্কোয়াডের ৪ জন খেলোয়াড়কে উড়িয়ে আনা হয়েছে চট্টগ্রামে। আজ (বৃহস্পতিবার) রাতে বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন মুনিম শাহরিয়ার, শহিদুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ নাইম শেখ।
টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায় কিন্তু সেই স্কোয়াডের খেলোয়াড়দের কেন আনা হলো চট্টগ্রামে? উত্তর দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ওয়ানডে দলের সঙ্গে রেখে অনুশীলনের জন্য উড়িয়ে আনা হয়েছে এ চার ক্রিকেটারকে।
সুজন বলেছেন, ‘আজ রাতে টি-টোয়েন্টি দলের চারজনকেও চট্টগ্রামে নিয়ে এসেছি। দলের সঙ্গে থেকে ওরা যেনো অনুশীলন করতে পারে সেকারণেই মূলতঃ আনা হয়েছে ওদের। কারণ ঢাকায় ফেরার পর অনুশীলনের কোনো সময়ই থাকবে না। একদিন বিরতি দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু।’
শুক্রবার (২৫) বগুড়া চলে যাবে বাংলাদেশ টাইগার্সের বহর। দলের ২৩ ক্রিকেটার ছাড়াও সেই বহরে থাকবেন স্থানীয় কোচরা। ফলে ঢাকায় অনুশীলনের জন্য কোনো কোচ বা সাপোর্টিং স্টাফও পাবেন না মুনিম, শহিদুল, মেহেদি, নাইমরা। তাই জাতীয় দলের সঙ্গে রেখেই অনুশীলন করানো হবে তাদের।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে চলতি ওয়ানডে সিরিজ। পরদিন ঢাকায় ফিরবে দুই দল। মাঝে শুধু ২ ফেব্রুয়ারি থাকবে অনুশীলনের সময়। কারণ ৩ তারিখ থেকেই শুরু হয়ে যাবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)