বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিল লিটন-মুশফিক
ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসান আউট হওয়ার পর জুটি বাঁধেন লিটন ও মুশফিক। এ জুটির ভাঙন ঘটে ৪৬তম ওভারের দ্বিতীয় বলে গিয়ে। মাঝের ৩১তম ওভারে আসে ২০২ রান। লিটন খেলেন ১২৬ বলে ১৩৬ রানের ইনিংস। মুশফিক করেছেন ৯৩ বলে ৮৬ রান।
লিটন-মুশফিকের এই ২০২ রান তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এছাড়া সবমিলিয়ে যেকোনো উইকেটে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি এটি। এ নিয়ে পঞ্চমবারই কোনো উইকেটে ২০০ রানের জুটি দেখলো বাংলাদেশ। সর্বোচ্চ রানের জুটিতেও আছে লিটনের নাম
২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে উদ্বোধনী জুটিতে ২৯২ রান যোগ করেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। সেদিন বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রান করেছিলেন লিটন। তামিমের ব্যাট থেকেও আসে ১২৬ রান। আজ ১৩৬ রানের ইনিংস খেলে তৃতীয় উইকেট জুটির রেকর্ডে নাম তুললেন লিটন।
তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি
১/ লিটন দাস ও মুশফিকুর রহিম - ২০২ রান বনাম আফগানিস্তান (২০২২)
২/ মুশফিকুর রহিম ও তামিম ইকবাল - ১৭৮ রান বনাম পাকিস্তান (২০১৫)
৩/ এনামুল হক ও মুশফিকুর রহিম - ১৭৪ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১২)
৪/ মুশফিকুর রহিম ও তামিম ইকবাল - ১৬৬ রান বনাম ইংল্যান্ড (২০১৭)
৫/ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান - ১৪২ রান বনাম দক্ষিণ আফ্রিকা (২০১৯)
যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি
১/ তামিম ইকবাল ও লিটন দাস (১ম উইকেট) - ২৯২ রান বনাম জিম্বাবুয়ে (২০২০)
২/ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫ম উইকেট) - ২২৪ রান বনাম নিউজিল্যান্ড (২০১৭)
৩/ ইমরুল কায়েস ও সৌম্য সরকার (২য় উইকেট) - ২২০ রান বনাম জিম্বাবুয়ে (২০১৮)
৪/ তামিম ইকবাল ও সাকিব আল হাসান (২য় উইকেট) - ২০৭ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৮)
৫/ লিটন দাস ও মুশফিকুর রহিম (৩য় উইকেট) - ২০২ রান বনাম আফগানিস্তান (২০২২)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন