চরম দু:সংবাদ: হুট করে ব্রাজিল ফুটবলারদের উপর নেমে এলো বিশাল বিপদ
বৃহস্পতিবার রাতে ঘটেছে এমন দুর্ঘটনা। বাহিয়া ক্লাব তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে টিম বাসের পেছনের জানালার কাঁচ ভেঙে গেছে। রক্তে ভরে গেছে বাসের বেশ কয়েকটা সিট।
ক্লাবটি জানায়, বৃহস্পতিবার সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়।
এতে তাদের গোলরক্ষক দানিলো ফের্নান্দেস মুখে গুরুতর আঘাত পান। তাকে নিতে হয়েছে হাসপাতালে। আরও আহত হন লেফট-ব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো।
পরে ক্লাবটি জানায়, গোলরক্ষক ফের্নান্দেস ‘ভালো’ আছেন। কিন্তু মুখে একাধিক আঘাত পাওয়ায় রাতে তাকে হাসপাতালে থাকতে হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়িতে বানানো বিস্ফোরকে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বোমা বাসে রেখেছে, সেটি এখনও জানা যায়নি।
এমন দুর্ঘটনার পরও পেশাদারিত্ব দেখিয়ে ম্যাচটি খেলতে মাঠে নেমেছিল বাহিয়া এবং ২-০ গোলের জয়ও পায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন