কাঠের মাঁচা আর গ্রানাইটে মুমিনুলদের অনুশীলন শুরু
সামনে আরেকটি দক্ষিণ আফ্রিকা সফর। মার্চের মাঝামাঝি আবারও তিন ওয়ানডে আর দুই টেস্ট খেলতে প্রোটিয়াদের দেশে যাচ্ছে বাংলাদেশ। সেই সফরকে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন মুমিনুল হক-সাদমান ইসলামরা।
মূলত টেস্ট অধিনায়ক মুমিনুলের পরামর্শেই বগুড়ায় এই ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। ক্যাম্প কেমন চলছে এর পর্যালোচনা করতে শহীদ চান্দু স্টেডিয়াম ঘুরে দেখেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি, বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ ও ভাইস চেয়ারম্যান ওবেদ নিজাম। এ সময়ে তারা বাংলাদেশ টাইগার্স নিয়ে তাদের পরিকল্পনা গণমাধ্যমে তুলে ধরেন।
আদতে এটা জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হলেও এখানে আছেন লাল বলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। সাধারণত বাংলাদেশের অনুশীলন সেশনগুলো এক দুই সেশনে সীমাবদ্ধ থাকলেও এদিন দিন জুড়ে অনুশীলন করেছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দেয়া ক্রিকেটাররা।
দিনের শুরুতে সেন্টার উইকেটে আধা ঘণ্টারও বেশি সময় খালেদ আহমেদ ও মেহেদী হাসান রানাকে নিয়ে অনুশীলন চালিয়েছেন মুমিনুল। এরপর এক পাশের নেটে এসে গ্রানাইটের ওপর বোলিং মেশিনে ঘণ্টার পর ঘণ্টা পার করেছেন তিনি।
নেটের বাইরে থেকে তাকে অফ স্টাম্পের বাইরের বল কাট করা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন কোচ সোহেল ইসলাম।শেষ সেশনে যখন সব ক্রিকেটাররা ক্লান্ত হয়ে ফিরে গেছেন সেই সময় মোহাম্মদ মিঠুনকে বোলার বানিয়ে একা অনুশীলন করেছেন মুমিনুল। সেই সময় তার ব্যাটিংয়ের পর্যবেক্ষণ করতে দেখা গেছে বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচ আশিক মজুমদারকে।
মিঠুন লাল বল ও সাদা বলে দলের বাইরে থাকলেও তিনিও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে কার্পন্য করছেন না। তিনি গ্রানাইটের ওপর বাউন্স বল কীভাবে খেলা যায় সেটাই বুঝে নিচ্ছিলেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের কাছ থেকে।
অনুশীলনের শুরুতে না থাকলেও শেষের দিকে যোগ দিয়েছেন ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। ইমরুল থ্রোয়ারকে দিয়ে লম্বা সময় ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। বিজয়ও মাঠে এসে নিজেকে তৈরি করছেন। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পরিচর্যার মধ্যে রাখা। প্রথম দিনের অনুশীলনে বোঝাই যাচ্ছিল এই সুযোগ হেলায় হারাতে চান না কোনো ক্রিকেটারই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল