বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে নয়, পিএসএলে ফাইনালে খেলবেন রশিদ
এদিকে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দলের সেরা তারকা রশিদ খানকে পাবে না আফগানিস্তান। শেষ ওয়ানডে না খেলেই পাকিস্তান চলে যাচ্ছেন তিনি। মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স। এ কারণে ফাইনাল খেলতে পাকিস্তান যাবেন তিনি।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে না খেলে পিএসএলের ফাইনালে খেলবেন রশিদ খান।
গত রাতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে পিএসএলের ফাইনালের টিকিট কাটে লাহোর। আগামীকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) ফাইনালে মুলতান সুলতান্সের বিপক্ষে লড়বে লাহোর। এই ম্যাচেই রশিদ খান খেলবেন বলে শোনা যাচ্ছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি পিএসএল ছেড়ে বাংলাদেশে আসেন রশিদ। বাংলাদেশে এসে আফগান দলের ক্যাম্পে যোগ দেন তিনি। পিএসএল ছেড়ে আসার সময় লাহোরের সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পান তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল