মুনিমকে নিয়ে নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন ব্যাটিং কোচ সিডন্স
মুনিম শাহরিয়ার, নাইম শেখের পাশাপাশি ওয়ানডে সিরিজে এখনও ম্যাচ না খেলা এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়রাও ছিলেন আজকের অনুশীলনে। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন প্রথমবারের মতো ডাক পাওয়া মুনিম শাহরিয়ার।
মারকুটে ওপেনার মুনিমের সঙ্গে নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স কী কাজ করেন তা দেখার জন্যই ছিল উন্মুখ অপেক্ষা। কিন্তু অনুশীলন শুরুর আগে একপ্রকার হতাশই করেন সিডন্স। তিনি সোজাসুজিই জানিয়ে দেন, টি-টোয়েন্টি দলের মুনিম-নাইমকে এখনও চিনে উঠতে পারেননি।
সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘তাদের (মুনিম ও নাইম) আমি আজকেই প্রথম দেখলাম। আমি এখনও জানি না তারা কে কোন জন। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজকে, কালকে ও তার পরেরদিন আমি তাদেরকে চিনতে পারবো।’
সরাসরি পরিচয় না থাকলেও সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে ঠিকই মুনিম-নাইমের ব্যাটিং দেখেছেন সিডন্স। তবে মিনিস্টার ঢাকার হয়ে নাইম যথাযথ সুযোগ পাননি দেখে খানিক হতাশই হয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ।
সিডন্স বলেছেন, ‘আমি তাদেরকে বিপিএলে খেলতে দেখেছি। তাদের দেখে ভালোই মনে হয়েছে। যদিও তাদের মধ্যে একজন (নাইম শেখ) সে অর্থে তেমন সুযোগ পায়নি। যা সত্যিই হতাশাজনক। আশা করি সে এখানে আমাদের হয়ে ভালো করবে।’
অবশ্য আজকের আগে না চিনলেও, আজকের অনুশীলনের পর সিডন্সের ঠিকই চিনে যাওয়ার কথা মুনিম-নাইমের কে কেমন ব্যাটার এবং তাদের বিশেষত্ব কী! কেননা ডানহাতি মুনিম ও বাঁ-হাতি নাইমকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন সিডন্স।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেন্টার উইকেটে নিজের ব্যাটিং অনুশীলন সেরেছেন মুনিম ও নাইম। তখন হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ব্যাটিং কোচ জেমি সিডন্স কাছে দাঁড়িয়েই সবকিছু তদারকি করেন। বিগ শট খেলার জন্য ব্যাক লিফট কেমন হওয়া উচিত, তাদেরকে সেটিও দেখিয়ে দেন সিডন্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল