বিরাট কোহলি ৬৪০২, শিখর ধাওয়ান ৬০১৫, রোহিত শর্মা ৫৭৬৪, ডেভিড ওয়ার্নার ৫৬৬৮
নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে টুর্নামেন্টের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন ধাওয়ান। তার আগে ৬ হাজার রান করতে পেরেছেন শুধু বিরাট কোহলি। এছাড়া কাছাকাছি রয়েছেন ভারতের আরেক তারকা ব্যাটার রোহিত শর্মা।
সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় রান নেওয়ার সময়েই ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ধাওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ রানে অপরাজিত ছিলেন তিনি। যার সুবাদে আইপিএল ক্যারিয়ারে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৯ ইনিংসে ৬০১৫ রান।
আইপিএলে ধাওয়ানের চেয়ে বেশি রান রয়েছে শুধুমাত্র কোহলির। তিনি ২০৭ ইনিংসে করেছেন ৬৪০২ রান। যেখানে হাঁকিয়েছেন ৫টি সেঞ্চুরি ও ৪২টি হাফসেঞ্চুরি। এই হাফসেঞ্চুরির রেকর্ডে আবার কোহলির চেয়ে এগিয়ে ৪৫ বার ফিফটি করা ধাওয়ান।
বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৫৩টি ফিফটি রয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নারের। বিদেশি ব্যাটারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ৫৬৬৮ রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ওয়ার্নারের অবস্থান চতুর্থ।
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক
১/ বিরাট কোহলি - ২০৭ ইনিংসে ৬৪০২ রান, সর্বোচ্চ ১১৩, সেঞ্চুরি ৫, ফিফটি ৪২২/ শিখর ধাওয়ান - ১৯৯ ইনিংসে ৬০১৫ রান, সর্বোচ্চ ১০৬*, সেঞ্চুরি ২, ফিফটি ৪৫৩/ রোহিত শর্মা - ২১৬ ইনিংসে ৫৭৬৪ রান, সর্বোচ্চ ১০৯*, সেঞ্চুরি ১, ফিফটি ৪০৪/ ডেভিড ওয়ার্নার - ১৫৫ ইনিংসে ৫৬৬৮ রান, সর্বোচ্চ ১২৬, সেঞ্চুরি ৪, ফিফটি ৫৩৫/ সুরেশ রায়না - ২০০ ইনিংসে ৫৫২৮ রান, সর্বোচ্চ ১০০*, সেঞ্চুরি ১, ফিফটি ৩৯
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন