দারুন সুখবর: ফেসবুকের নতুন ফিচার, এক আইডি দিয়েই বানানো যাবে ৫ প্রোফাইল
এক বিবৃতি ফেসবুক জানিয়েছে, ফেসবুক ইউজাররা তাদের আগ্রহ ও সম্পর্কের উপর ভিত্তি করে আলাদা আলাদা প্রোফাইল বানিয়ে রাখতে পারবেন। তবে এই প্রত্যেকটি প্রোফাইল আপনার আসল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে।
টেক সংবাদ মাধ্যমে টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুসারে, কোনো ব্যক্তি যদি বন্ধুদের জন্য, সহকর্মীদের জন্য কিংবা পরিবারের জন্য আলাদা আলাদা প্রোফাইল বানাতে চায় এবার থেকে তা করা যাবে। বিভিন্ন প্রোফাইলে আপনি যেই বিষয়ে পোস্ট বা ভিডিও আপলোড করতে চান তা পারবেন। এমনকি উক্ত প্রোফাইলগুলোতে আপনি আপনার আসল নাম নাও ব্যবহার করতে পারেন। তবে আপনার মূল অ্যাকাউন্টে আসল নাম থাকা চাই।
একটি মূল অ্যাকাউন্টের অধীনে মোট ৫ টি প্রোফাইল ক্রিয়েট করা যাবে। তবে মূল অ্যাকাউন্টসহ বাকি প্রত্যেকটি প্রোফাইলে ফেসবুকের সমস্ত নিয়ম ও শর্তাবলী মেনে চলতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে সেই অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে ফেসবুক। তবে এই ক্ষেত্রে আগামীদিনে একাধিক পরিবর্তন আসতে পারে।
মূলত, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেমন ইনস্টাগ্রাম এবং টুইটার সেখানে এরই মধ্যে নির্দিষ্ট ইউজাররা আপনার পোস্ট দেখতে পাবেন এমন অপশন রয়েছে। মাল্টিপল প্রোফাইল থাকলে ফেসবুক আরও সংগঠিত হয়ে উঠবে বলে মত মার্ক জুকারবার্গের। পাশাপাশি টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকে লড়াই দিতে পারবে ফেসবুক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি