এদের শুধরানো আমার জন্য কঠিন: সিডন্স
আর তাই এক-দুইজন ছাড়া কারো ইনিংসই বড় হচ্ছে না। টিমের স্কোরলাইনও তাই ছোট থাকছে। চট্টগ্রামে ১৫০- এর পর ঢাকায় প্রথম ইনংস শেষ হলো ২২৭ রানে। দুই টেস্ট পর দলে ফেরা মুমিনুল (৮৪) ছাড়া সবাই ব্যর্থতার মিছিল করেছেন।
কেন এই ব্যর্থতার বৃত্তে আটকে থাকা? সমস্যা কি টেকনিকে না অন্য কোথাও? বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছে এ প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে উত্তরে তিনিও হতাশা ব্যক্ত করেন।
আজ বৃহস্পতিবার শেরে বাংলায় প্রথম দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে অনেক কথাই বলেছেন সিডন্স। তার প্রায় পুরো কথোপকথন জুড়েই ছিল হতাশা।
জেমির দাবি, প্রস্তুতি ও অনুশীলনে ঘাটতি নেই। প্র্যাকটিস হচ্ছে বেশ। কিন্তু ব্যাটারদের অ্যাপ্রোচ ও অ্যাপ্লিকেশনে কোনোই পরিবর্তন চোখে পড়ছে না। সব একই থাকছে। তারা যে বড় ইনিংস খেলার চেয়ে চটকদার মার মারতেই বেশি ভালোবাসেন!
সমস্যাটা মানসিক কিনা? এমন প্রশ্নে সিডন্স বলেন, ‘এটা ভালো প্রশ্ন। আমি এখন ৬-৭ মাস ধরে আছ। এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমরা অনেক অনুশীলন করি। কিন্তু ব্যাটাররা যখন মাঠে যায়, তখন শট খেলার দায়িত্ব তো তারই। যদি আপনি ২৮ করতে পারেন, তবে কেন আরও ২৮ করতে পারবেন না?’
নাম ধরেই ব্যাটারদের ভুলগুলো বললেন সিডন্স। টাইগার ব্যাটিং কোচের কথা, ‘সাকিব ডাউন দ্য উইকেটে গিয়ে আউট হলো, লিটন একটু জোরে মারতে গেলো, মেহেদি আলকা শট খেলে ফিরে আসলো। তারা মাঠ ছাড়ার সময় মাথা নাড়তে থাকে, (ভাবে) কেন এটা করতে গেলাম? কিন্তু তাদের তো দায়িত্বটা নিতে হবে। ছয় ঘণ্টা তাদের একইভাবে খেলতে হবে। ২৮-৩০ রানের চটকদার ইনিংস খেলার দরকার নেই। কিন্তু এটাই হয়ে চলেছে।’
সিডন্স যোগ করেন, ‘আমি টেকনিক্যাল এবং মেন্টাল ইস্যু নিয়ে কাজ করেছি। এক দুইজন ছাড়া বাকিদের সমস্যাটা টেকনিক্যাল বলে আমি মনে করি না। তারাই সিদ্ধান্ত নেয় যে তারা ডাউন দ্য উইকেটে অথবা আকাশে বল ভাসিয়ে খেলবে। মুহূর্তে এদের শুধরে ফেলা আমার জন্য কঠিন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!