অবিশ্বাস্য ঘটনা ঘটলো বিগ ব্যাসে, উঠলো ক্যাচ ব্যাটার পেলেন ছক্কা
তাই বৃষ্টির সময়েও খেলা চালিয়ে যেতে ছাদে ঢাকা স্টেডিয়ামের দাবি উঠতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। এমনটা নয় যে, ছাদে ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ খেলা হয় না। বরং গুটিকয়েক ছাদে ঢাকা স্টেডিয়ামে সাফল্যের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছে ইতিমধ্যেই।
মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়াম সেই গুটিকয়েক ম্যাচ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম, যেখানে প্রকৃতির বাধা উপেক্ষা করেই ক্রিকেট ম্যাচ চালিয়ে যাওয়া যায়। তবে শুধু সুবিধা নয়, বরং ছাদে ঢাকা স্টেডিয়ামের কিছু অসুবিধাও যে রয়েছে, সেটা বোঝা গেল আরও একবার।
শনিবার মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডসের মধ্যে বিগ ব্যাশ লিগের ম্যাচে ছাদে ঢাকা স্টেডিয়াম যেরকম বিড়ম্বনা তৈরি করে, তা নিশ্চিতভাবেই হতাশ করবে ক্রিকেটপ্রেমীদের। আরও বেশি করে হতাশ হবে মেলবোর্ন রেনেগেডস দল।
কেননা ম্যাচে দু’বার নিশ্চিত উইকেট পাওয়ার বদলে রেনেগেডসের বোলাররা ছক্কা হজম করেন ছাদে ঢাকা স্টেডিয়ামের জন্য। আসলে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্যাটসম্যানের শটে স্টেডিয়ামের ছাদে বল লাগলে তা ছক্কা হিসেবে বিবেচনা করা হবে। নিয়মের এই ফাঁকেই ২টি ছক্কা উপহার পেয়ে যায় মেলবোর্ন স্টার্স।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের ২.৬ ওভারে উইল সাদারল্যান্ডের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন জো ক্লার্ক। তবে বল তাঁর ব্যাটের উপরের কানায় লেগে সোজা উপরের দিকে উঠে যায়। বল গিয়ে স্টেডিয়ামের ছাদে আঘাত করায় ছয় রান পেয়ে যান ক্লার্ক।
পরে সেই ইনিংসেরই ১৫.১ ওভারে টম রজার্সের বল বিউ ওয়েবস্টারের ব্যাটের কানা নিয়ে সোজা গগনে উঠে যায়। এবারও বল গিয়ে লাগে স্টেডিয়ামের ছাদে এবং এবারও ছয় রান পেয়ে যান ব্যাটসম্যান। অথচ ২টি ক্ষেত্রেই স্টেডিয়ামের ছাদ না থাকলে ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফিরতে পারতেন।
এমন ভাগ্যের সাহায্য পেয়েও মেলবোর্ন স্টার্স ৬ রানে ম্যাচ হারে। শুরুতে ব্যাট করে রেনেগেডস ৭ উইকেটে ১৬২ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে স্টার্স আটকে যায় ৭ উইকেটে ১৫৬ রানে।
দেখুন ভিডিওটি-
Beau Webster sends ANOTHER one into the Marvel Stadium roof - and that'll be another SIX runs!! ????#BBL12 pic.twitter.com/3YdMNv0cLv
— KFC Big Bash League (@BBL) January 14, 2023
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন