বাইক প্রেমিদের জন্য দারুন সুখবর: বাজারে পালসারের নতুন স্পোর্টস বাইক
তবে স্পোর্টস বাইকের কথা শুনলেই বাইকপ্রেমীদের পছন্দের তালিকার কেন্দ্রবিন্দুতে থাকে পালসারের নাম। কারণ, দেশে স্পোর্টস বাইকের সূচনা থেকে যত বিপ্লব, তা এর মধ্য দিয়েই হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ বাইকের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাও বেড়েছে।
বাইকপ্রেমীদের কাছে পালসার মানেই আলাদা এক শক্তির নাম। সবাইকে বাইক চালাতে উৎসাহ প্রদানে পালসার এখন নিয়ন্ত্রণ ও নির্ভুলতায় গুরুত্ব দিয়েছে। যে কারণে প্রতিষ্ঠানটি বাজারে নতুন ধরনের স্পোর্টস বাইক 'বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল' এনেছে। ১৬০ সিসির এ বাইকে রাখা হয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস।
এ প্রসঙ্গে উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান গণমাধ্যমে জানান, এ বাইকে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও আন্ডারবেলি এগজস্ট রয়েছে। এর সঙ্গে আরও থাকছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন এবং ৩০০ সস ডিস্ক ব্রেক।
নতুন এ বাইকটিতে থাকা টুইন-চ্যানেল এবিএস ফিচারের সুবিধা হলো, চাকা লক না হওয়া, আটকে যাওয়া কিংবা রাস্তায় চাকা যেন পিছলে না যায়, সেসব ক্ষেত্রে সাহায্য করবে। আর দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করবে ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন।
বাইকটিতে ইউএসবি চার্জিং পয়েন্ট ও হাইটেক লুক রয়েছে, যা জীবনকে আরও আধুনিক করবে। এর সঙ্গে দুটি ধাতব রঙের আবহে বাইকটি ডিজাইন করা হয়েছে। বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে ক্রেতা পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি ও চার বছরের সার্ভিসিংয়ের সুবিধা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা