লেগ স্পিনার রিশাদকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন হাথুরু
ঘরোয়া ক্রিকেটে তেমন কোনো ভালো পারফর্ম করার সুযোগ পাননি রিশাদ হোসেন। পাবেনই বা কীভাবে, একাদশেও তো ঠিকঠাক জায়গা মেলে না! অবশ্য বাংলাদেশে লেগ স্পিনারদের অবহেলা আর নতুন কোনো দুঃখগাঁথা নয়। খোদ জাতীয় দলেই তো লেগ স্পিনাররা ব্রাত্য!
তবে চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ হয়ে ফেরার পর আবারও লেগ স্পিনারের গুরুত্ব অনুধাবন শুরু করেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়েছে রিশাদ হোসেনকে। রিশাদকে বাজিয়ে দেখেই ছেড়ে দেওয়া হবে না। হাথুরুসিংহের চাওয়া, দীর্ঘ সময় ধরে যেন কাজ করা যায় এমন স্পিনারদের নিয়ে।
রিশাদকে দলে ডাকা লেগ স্পিনারদের জন্য নতুন শুরু কি না, এমন প্রশ্নের জবাবে রবিবার (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, 'শুরু বলতে কী বোঝাতে চাচ্ছেন? তার জন্য নতুন শুরু। আমাদের মনে হয় তার ভালো স্কিল আছে। আমরা দীর্ঘ সময়ের জন্য তাকে গড়ে তুলতে পারব। মূলত এ কারণেই দলে আনা হয়েছে। সে ভালো করুক বা না-ই করুক, আমরা ভবিষ্যতের জন্য কিছু আগ্রাসী স্পিনার তৈরি করতে চাই।'
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এখানকার উইকেট সম্পর্কে হাথুরর পর্যবেক্ষণ, 'একটু ফ্ল্যাট উইকেট মনে হচ্ছে। তেমন ঘাস নেই। কারণ এখানে অনেক খেলা হয়েছে। আশা করছি ট্রু উইকেট হবে, তবে তেমন গতি দেখছি না।'
রিশাদ শুধু বোলিংই নন, ব্যাটিংয়েও কম যান না। প্রথম শ্রেণির ক্রিকেটে অর্ধশতকও আছে তার। জাতীয় দলের জার্সিতে অনুশীলনেও দেখা গেল মারমুখো ভঙ্গিমায়। বোলারদের এই ব্যাটিং অনুশীলনে জোর দেওয়ার প্রসঙ্গে হাথুরুসিংহে জানান, 'এটা নিয়ে ভিন্ন কোনো ভাবনার কিছু নেই। উইকেট হারিয়ে ফেললে তো তাদেরও ব্যাটিংয়ে যেতে হয়। এ কারণেই।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live