টি-টোয়েন্টিতে ফিরেছে মিরাজ
বাংলাদেশের উদিয়মান অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার বোলিং যেমন কার্যকারী ঠিক তেমনী তার ব্যাটিংটাও বেশ ইফেকটিভ। তার হয়তো দুর্ভাগ্য বলা যায় এইটাকে। কেননা নিউজিল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক হয়েও একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর থেকে টি-টোয়েন্টি দলের পরিকল্পনাতে আর নেই মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বাদ পড়েছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপ দলে সুযোগ পাচ্ছে না এইটাও এক রকম নিশ্চিত।
তবে নিজের এই বাদ পড়াকে ভিন্ন ভাবে দেখছেন মিরাজ। তিনি জানান এই সময়টাকে তিনি ভালো ব্যবহার করে আবারও টি-টোয়েন্টি দলে ফিরবেন। তিনি সাংবাদিকদের বলেন, “বেশি দিন দেরি নেই, আপনারাই নিউজ করবেন, মিরাজ আবারও ফিরেছে।”
বর্তমানে মিরাজের সাথে প্রতিযোগিতা করছেন শেখ মাহাদী ও রিশাদ হোসেন। পাওয়ার প্লে কিংবা ইনিংসের মাঝে তার কার্যকরী অফ স্পিন আর যেকোনো পজিশনে ঝড় তোলার সহজাত বৈশিষ্ট্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারাবাহিক হতে সহায়তা করেছে শেখ মাহেদীকে। ব্যাটিং অর্ডারের নিচের দিকে ঝড় তুলতে পারেন তিনি রিশাদ হোসেন। আর অভিজ্ঞ সাকিব আল হাসান তো আছেনই। দলে এত স্পিনিং অলরাউন্ডার সতীর্থদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় মিরাজ একটু নয়, বেশ পিছিয়ে পড়েছেন।
টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলে অপরিহার্য মিরাজ কেন টি-টোয়েন্টিতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারলেন না? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, চ্যালেঞ্জ আর পারফর্ম করা আলাদা বিষয়। টি-টোয়েন্টিতে আমি বাদ পড়ার আগেও পারফর্ম করেছি। পরিসংখ্যান দেখুন, বাদ পড়ার পাঁচ ম্যাচ আগেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছি।
আগামী দুই মাসে বাংলাদেশের ব্যস্ততা শুধু টি-টোয়েন্টিতে। তাই একটা লম্বা বিরতি পাচ্ছেন মিরাজ। তবে এই বিরতিটা দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই, ‘আমার জন্য ভালো হয়েছে। ভালো একটা বিশ্রাম পেলাম। ওয়ানডে ও টেস্টের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারবো।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারলে মন খারাপ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্যা নেই। আমি এটা নিয়ে কিছুই ভাবছি না। আমার জন্য ভালো হয়েছে। এই যে এত মাত্রায় খেলা। খেলতে খেলতে মাথা হ্যাং হয়ে যায়! ভালো একটা বিশ্রাম পেলাম। ওয়ানডে ও টেস্টের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!