MD. Razib Ali
Senior Reporter
হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে করা ধোনিদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হলো
আজ হায়দরাবাদের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানে অল-আউট হয়েছে উড়তে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। ফলে ৭৮ রানের বিশাল জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।
আজ দুর্দান্ত বল করেছে চেন্নাই সুপার কিংসের বোলাররা। তুষার দেশপান্ডে ৩ ওভার করে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। মুস্তাফিজুর রহমান ২.৫ ওভার বল করে ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে শেষে ৮ ম্যাচে ১৪ উেইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় ২ নম্বরে আছেন তিনি। এই ম্যাচে নিজের বোলিং জাদু দেখিয়েছেন মাথিশা পাথিরানা। ২ ওভার বল করে ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।
হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন মুস্তাফিজ। পার্পেল ক্যাপের লড়াইয়ে মুস্তাফিজের অবস্থান তখন ছিল আট নাম্বার স্থানে। তবে প্রথম স্থানে থাকা বুমরাহ ও মুস্তাফিজের উইকেটের পার্থক্য মাত্র ২ উইকেটের।
আজ হায়দ্রাবাদের বিপক্ষে ৩ উইকেট নিতে পারলেই আবারও শীর্ষে উঠে যেতেন তিনি। আর এইটাই মুস্তাফিজের কাছ থেকে চেয়েছিল চেন্নাই দল। চেন্নাইয়ের ফেসবুকে পেজে মুস্তাফিজকে নিয়ে দেওয়া পোস্টের কমেন্ট বক্সে চেন্নাই কমেন্ট করে জানিয়েছেন যে মুস্তাফিজ আজ ৩ উইকেট নিয়ে আবার পার্পেল ক্যাপ নিজের করে নিবে। কিন্তু হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে করা চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎবাণী সত্যি হয়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live