১৯ গোল দিয়ে গোল উৎসব করলো সাবিনা-মারিয়ারা
নারী ফুটবল লিগে গোলের বন্যা মাঝেমাঝেই দেখা মেলে। তেমনই এক ম্যাচ দেখা গেল। জাতীয় দলের তারকা সাবিনা-সানজিদাদের নিয়ে দল গড়েছে নবাগত নাসরিন স্পোর্টস একাডেমি। আর সেই দল প্রথম ম্যাচেই গোলবন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষ জামালপুর কাচারীপাড়া একাদশকে। সোমবার (২৯ এপ্রিল) নারী ফুটবল লিগের খেলায় প্রতিপক্ষ দলের জালে ১৯ গোল দিয়েছে জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া নাসরিন স্পোর্টস একাডেমি।
বাংলাদেশে নারীদের ক্লাব ফুটবলে একপেশে ম্যাচের উদাহরণ খুব একটা কিমি. নয়। গত কয়েক মৌসুমে বসুন্ধরা কিংস, মোহামেডান কিংবা আবাহনীর মতো শক্তিশালী দলগুলো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে। এমনকি এক ম্যাচে ২৬ গোলের রেকর্ড আছে বলেও জানা যায়।
এদিন প্রতিপক্ষের জালে গোল উৎসবের পথে চারটি করে গোল করেছেন অধিনায়ক সাবিনা, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার। জোড়া গোল করেছেন মাসুরা পারভিন, সানজদা খাতুন ও সুমাইয়া। বাকি গোলটি করেন মার্জিয়া।
এদিন প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৮ গোল দেয় নাসরিন একাডেমি। পরের অর্ধে আরও ১১ গোল করে দলটি। মারিয়া মান্ডা হ্যাটট্রিক করতে মোটে ১৭ মিনিট সময় নেন। ৫৯-৭৮ মিনিটের মধ্যেই তিনি ৪ গোল করেন।
বিগত মৌসুমগুলোতে আধিপত্য দেখানো বসুন্ধরা কিংস চলতি মৌসুমে নারীদের দল গঠন করেনি। তাই জাতীয় দলের অধিকাংশ তারকাকে নিয়ে দল গড়েছে নবাগত নাসরিন স্পোর্টস একাডেমি। আর লিগে অভিষেক ম্যাচেই গোলবন্যায় উড়ন্ত সূচনা করল দলটি। এবারের লিগের ম্যাচগুলো সকাল ও বিকেলে হওয়ার কথা থাকলেও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন চলমান তীব্র দাবদাহর কথা মাথায় রেখে সূচি পরিবর্তন করে দেন। সে অনুযায়ী ম্যাচগুলো পড়ন্ত বিকেল ও রাতে অনুষ্ঠিত হবে। আজ একটি ম্যাচ থাকায় বিকেল পাঁচটায় খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধের খেলা হয়েছে ফ্লাডলাইটের আলোয়। লিগের পরবর্তী রাউন্ডের খেলা আগামী বুধবার (১ মে) মাঠে গড়াবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!