ড্রেসিং রুমে মুস্তাফিজকে মজার নামে ডাকেন অধিনায়ক রুতুরাজ
এবারের আইপিএলে দারুন ছন্দে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল খেলছেন তিনি। এখ পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন ফিজ। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় দুই নম্বরে আছেন তিনি।
সদ্য শেষ হওয়া চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ২.৫ ওভার বল করে ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। এই ম্যাচে ৭৮ রানের বিশাল জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।
দেখতে দেখতে শেষ হয়ে গেছে আইপিএলের ৪৬টি ম্যাচ। ৪৬ তম ম্যাচে উড়তে থাকা হায়দ্রাবাদকে টেনে মাটিতে নামিয়ে নিয়ে আসলো টানা দুই ম্যাচ হারা চেন্নাই সুপার কিংস। যাদের কিনা ২৫০ রানের নিচে রান করা অভ্যাসে পরিণত হয়েছিল। সেই হায়দরাবাদকে ১৩৪ রানে অল আউট করে দিলো চেন্নাই সুপার কিংস। সেই সাথে চেন্নাই পেয়েছে ৭৮ রানের বিশাল জয়।
রান বন্যার আইপিএলে শুরু থেকেই ২/৩ ম্যাচ বাদে চেন্নাইয়ের বোলাররা রাজত্ব্য করছে ব্যাটসম্যানদের উপর। তাই তো প্রতি ম্যাচ শেষেই চেন্নাইয়ের ক্যাপটেন প্রশংসায় ভাসান মুস্তাফিজদের। একদিন ম্যাচ শেষে রুতুরাজকে তাদের ড্রেসিং রুমে কে কাকে কি নামে ডাকে জানতে চাওয়া হলে তিনি জানান, তারা ড্রেসিং রুমে পাথিরানাকে বেবি মালিঙ্গা বলে ডাকেন। তাছাড়া মুস্তাফিজকে মুস্তা বা ফিজ বলে ডাকেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ৩য় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৩ ওভাবে ৩ উইকেট, সরাসরি দেখুন Live
- বড় অঙ্কের শেয়ার ছাড়ার ঘোষণা
- বাংলাদেশ বনাম পাকিস্তান ৩য় ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- BAN vs PAK: তামিমের সেঞ্চুরি, ৩০০ রানের পথে বাংলাদেশ, দেখুন Live
- শেয়ারবাজারে বড় সংস্কার: ৩ বছরে বাজার বড় করার লক্ষ্য বিএসইসির
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ১৯ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদা
- লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম পাকিস্তান
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ মার্চ ২০২৬)
- পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- মিউচুয়াল ফান্ডের টাকা গায়েব: দুদকের জালে অ্যালায়েন্স ক্যাপিটাল