‘পিলখানা হ*ত্যা কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। তারা অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এছাড়া এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে মেজর জেনারেল (অব.) আবদুল মতিন বলেন, শুধু অপারেশন ডালভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটেনি। দীর্ঘদিনের পরিকল্পনা হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক, ছিল অপর একটি দেশের চক্রান্ত।
তিনি বলেন, এই হত্যাযজ্ঞের রেশ ধরেই এসেছে ৫ মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা-বিচার ব্যবস্থা ধ্বংস, দুর্নীতির মহোৎসব, গুম-খুনের অবাধ রাজত্ব। এ ঘটনায় অনেকে চাকরি হারান, অনেকে পদোন্নতি বঞ্চিত হন। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা মুখ থুবড়ে পড়বে।
সাবেক এ সেনা কর্মকর্তা আরো বলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব, ডিএডি জলিল, ল্যান্সনায়েক রেজাউল, হাবিলদার মনির, সিপাহি সেলিম, কাজল, শাহাবউদ্দিন, একরাম, আইয়ুব, মঈন, রুবেল, মাসুদ, শাহাদত ও জাকির (বেসামরিক) বৈঠক করেন। এর আগে-পরেও বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন। সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেন।
মেজর জেনারেল (অব.) আবদুল মতিন বলেন, ২০০৮ সালের ১৭-১৮ ডিসেম্বর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বাসাতেও হাবিলদার মনির, সিপাহি শাহাব, সিপাহি মনির বৈঠক করেন। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহি কাজল, সেলিম, মঈন, রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকিরসহ কয়েকজন বৈঠক করেন। সেনা তদন্ত কমিটি নানারকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশনার কথা বলে সহযোগিতা করা থেকে বিরত থাকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোরশেদুল হক, কর্নেল (অব.) আবদুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আমিনুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান প্রমুখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সপ্তাহের ২য় কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার
- অ্যাম্বি ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের নতুন কোম্পানি সচিব নিয়োগ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি