মা হওয়ার পর কত দিন পর এবং কীভাবে শুরু করবেন ব্যায়াম: বিশেষজ্ঞের পরামর্শ
সন্তান জন্মদানের পর নারীর শরীরে অনেক পরিবর্তন ঘটে, যা পরবর্তী জীবনে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। এজন্য শরীরকে সুস্থ রাখতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে ব্যায়াম করা জরুরি। তবে কবে থেকে ব্যায়াম শুরু করা উচিত, তা নির্ভর করে মায়ের শারীরিক পরিস্থিতির উপর।
ভারতীয় চিকিৎসক মল্লিনাথ মুখোপাধ্যায় বলেন, স্বাভাবিক প্রসব হলে প্রসবের পরের দিন থেকেই হালকা ব্যায়াম শুরু করা যেতে পারে। তবে সিজারিয়ান প্রসবের ক্ষেত্রে ৬ সপ্তাহ অপেক্ষা করা উচিত। এসময় বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলা এবং ফিটনেসবিদের তত্ত্বাবধানে থাকা ভালো।
যোগ প্রশিক্ষক অনুপ আচার্য বলেন, সন্তান জন্মের দুই থেকে তিন মাস পর থেকে নিয়মিত ব্যায়াম শুরু করা উচিত। নতুন মায়েরা ব্যায়াম করার সময় নিচের বিষয়গুলো মাথায় রাখবেন:
1. লোয়ার ব্যাক বা কোমরে অতিরিক্ত চাপ না দেওয়া।
2. নিয়মিত শ্বাসের ব্যায়াম করা।
3. বীরভদ্রাসন, বৃক্ষাসন এবং অন্যান্য হালকা যোগাসন করা।
4. শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরতে দেওয়া।
5. কোনো অস্বস্তি অনুভূত হলে ব্যায়াম বন্ধ করা।
শরীরের উপর অযথা চাপ না দিয়ে ধৈর্য সহকারে নিয়মিত ব্যায়াম করলে ধীরে ধীরে শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- টানা দ্বিতীয় বিশ্বজয়ের লক্ষ্যে আর্জেন্টিনা: হুঙ্কার আলভারেজের
- ব্রাজিল বনাম পানামা: মুখোমুখি দুই দলে দেখুন সময়সূচি
- হন্ডুরাস বনাম আর্জেন্টিনা: মাঠে নামছে দুই দল দেখেনিন সময় সূচী
- ভূমিকম্পে কাঁপলে বাংলাদেশ, উৎপত্তিস্থল কোথায়?
- পর্তুগালের পরবর্তী ম্যাচ কবে কখন, কার সাথে জানুন সময়সূচি
- জার্মানির পরবর্তী ম্যাচ কবে কখন, কার সাথে জানুন সময়সূচি
- আজকের খেলার সময়সূচি:ক্রিস্টাল প্যালেস বনাম রায়ো ভায়েকানো