ফ্রি মিনিট ও ইন্টারনেট ঘোষণা গ্রামীণফোনের, দেখেনিন পাবেন যেভাবে
তথ্য ও প্রযুক্তি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ সেপ্টেম্বর ১৬ ১১:৩৯:১০
সম্প্রতি কক্সবাজার জেলায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ের প্রেক্ষিতে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, কক্সবাজার জেলায় যারা নিয়মিতভাবে গ্রামীণফোন ব্যবহার করেন, তাদের জন্য ২০ মিনিট ফ্রি টকটাইম এবং ৫০০ এমবি ফ্রি ইন্টারনেট ডাটা সরবরাহ করা হবে।
এই বিশেষ অফারের মেয়াদ থাকবে তিন দিন। গ্রামীণফোনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই অফারটি পেতে গ্রাহকদের *১২১*৫০৫০# ডায়াল করতে হবে।
এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে, বিশেষ করে যাদের যোগাযোগের জন্য নির্ভর করতে হয় মোবাইল নেটওয়ার্কের ওপর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৬০ সিসির Honda XBlade FI: মাইলেজ, দাম ও স্পেসিফিকেশন
- Yamaha R15 V4-এর দাম, মাইলেজ ও ফিচার এক নজরে
- ফিরছেন শেখ হাসিনা, নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, চিঠিতে যা আছে
- দলিলে জমি কম-বেশি লেখা হলে কীভাবে ঠিক করবেন?
- জমি রেজিস্ট্রি করতে কত টাকা লাগে? জানুন ২০২৬ সালের হিসাব
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live