ব্রেকিং নিউজ: ভ য়া ব হ, সং ঘ র্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে পু লি শ, সে না বা হি নী , র্যাব মোতায়েন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। পরিত্যক্ত মাল কেনা নিয়ে সৃষ্টি হওয়া এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন।
এ ঘটনার পর কিছু বাড়ি-ঘরে ভাঙচুর এবং ধানের গোলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামক একটি কোম্পানি পরিত্যক্ত মাল বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসে। এ মাল কেনার জন্য বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুণ এবং সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, দুই বিএনপি নেতার পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পাহারা বাড়ানো হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- HONOR Magic9 Pro Max: দাম, ক্যামেরা, ব্যাটারি ও স্পেসিফিকেশন
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত
- বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার সহজ উপায়