ঢাকা, ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ নভেম্বর ১৭ ১০:৫৪:২২
জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড

শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেড তাদের ব্যবসায়িক অবস্থানের উন্নতির প্রেক্ষিতে 'জেড' ক্যাটাগরি থেকে বেরিয়ে 'এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আজ ১৭ নভেম্বর ২০২৬ তারিখ থেকেই কোম্পানিটির এই নতুন শ্রেণিবিভাগ কার্যকর হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ নিশ্চিত করেছে।

সর্বশেষ ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা ও তা বিতরণ সম্পন্ন করেছে। মূলত এই ডিভিডেন্ড প্রদানের তথ্যের ভিত্তিতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের এই কোম্পানিটি দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জেড ক্যাটাগরিতে ছিল। এই পরিবর্তনের ফলে এখন থেকে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার লেনদেনে বিদ্যমান মার্জিন ঋণ সুবিধা পুনরায় পাওয়ার সুযোগ তৈরি হবে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ