ছেলে বীরের জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন শাকিব খান
নিজস্ব প্রতিবেদক: ঢালিউড সুপারস্টার শাকিব খান শুধু রূপালি পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও একজন দায়িত্বশীল বাবা। শত ব্যস্ততার মাঝেও তিনি ছেলেদের বিশেষ দিনে আলাদা কিছু পরিকল্পনা করে রাখেন। সেই ধারাবাহিকতায় গতকাল (২১ মার্চ) ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা।
বয়সের ঘরে পাঁচে পা দিল শাকিব-বুবলীর সন্তান বীর। যদিও ব্যক্তিগত জীবনে শাকিব ও বুবলীর পথ এখন ভিন্ন, তবে সন্তানের প্রতি শাকিবের ভালোবাসা বরাবরই গভীর। ছেলের জন্মদিনে ফেসবুকে একটি পুরোনো ছবি শেয়ার করে শাকিব খান লেখেন,
"শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার! বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি। ভালোবাসি!"
শাকিবের এই আবেগঘন বার্তা মুহূর্তের মধ্যে ভক্তদের মনে নাড়া দেয়। অসংখ্য অনুরাগী বীরকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দেন, তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। তাদের সংসারে ২০২০ সালের ২১ মার্চ জন্ম নেয় শেহজাদ খান বীর। যদিও সময়ের পরিক্রমায় তাদের দাম্পত্য জীবন ভেঙে গেছে, তবে সন্তানের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধে কোনো ঘাটতি নেই শাকিব খানের। তার সাম্প্রতিক পোস্টেই সেই পিতৃত্বের গভীরতা ফুটে উঠেছে।
কাজল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান