বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার (১ জুন) অনুষ্ঠিত কোম্পানির ২৭৩তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করে পর্ষদ। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ২৬ জুলাই সকাল ১১টায়। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
এজিএম ও লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ২০২৫। এই তারিখে যাঁরা কোম্পানির শেয়ারধারী থাকবেন, তাঁরা ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স দেশের দীর্ঘদিনের কার্যক্রমে থাকা একটি স্বনামধন্য জীবন বীমা প্রতিষ্ঠান। কোম্পানিটি বিগত বছরগুলোর মতো এ বছরও শেয়ারহোল্ডারদের জন্য নিয়মিত লভ্যাংশ ঘোষণা করেছে, যা কোম্পানিটির স্থিতিশীল ব্যবসায়িক কার্যক্রম এবং আর্থিক সক্ষমতার প্রতিফলন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান