MD. Razib Ali
Senior Reporter
‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপ: ব্যাটিংয়ে দুরন্ত, সরাসরি দেখুন Live
মিরপুরের হোম অব ক্রিকেটে আজ থেকে মাঠে গড়িয়েছে পাঁচ দিনের বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে তারকা সমৃদ্ধ ধূমকেতু একাদশ ও তরুণদের নিয়ে গড়া দুরন্ত একাদশ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টস ভাগ্য সহায় হয়েছে ধূমকেতু একাদশের পক্ষে। অধিনায়ক লিটন কুমার দাস টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুরুতেই ব্যাটিংয়ে নামতে হচ্ছে আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশকে।
কেন এই টুর্নামেন্ট?
বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় ক্রিকেটারদের খেলার ছন্দে রাখতে এই ব্যতিক্রমী আয়োজন করেছে বিসিবি। ৫ দিনের এই সংক্ষিপ্ত আসরে জাতীয় দলের আদলে গড়া হয়েছে ধূমকেতু একাদশকে। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচটি সন্ধ্যা ৬টা থেকে ফ্লাডলাইটের আলোয় শুরু হচ্ছে।
একাদশের বাইরে যারা:
ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ধূমকেতু একাদশ। অসুস্থতার কারণে আজকের ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে তারকা পেসার তাসকিন আহমেদকে। তাসকিনের পরিবর্তে স্কোয়াডে ডাক পেলেও মূল একাদশে জায়গা হয়নি মুকিদুল ইসলাম মুগ্ধর। এছাড়া দলের নিয়মিত মুখ পারভেজ হোসেন ইমনকেও আজকের একাদশে রাখা হয়নি।
একনজরে দুই দলের লড়াইয়ের একাদশ:
ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
দুরন্ত একাদশ:
আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান ও নাহিদ রানা।
ক্রিকেট বিশ্বের সব সর্বশেষ সংবাদ এবং ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকুন।
সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম