প্রথমবারের মতো লোকসান, ডিভিডেন্ডে বড় পতন
নিজস্ব প্রতিবেদক: দেশজেনারেল ইন্স্যুরেন্স ২০২৪ সালের আর্থিক বছরে প্রথমবারের মতো লোকসানে পড়েছে। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষ হওয়া অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। একই সঙ্গে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ১ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা কোম্পানির তালিকাভুক্তির পর থেকে সর্বনিম্ন।
লোকসান এবং ডিভিডেন্ডের বড় পতনের খবর প্রকাশ পেয়ে ২৯ মে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারদর ৭.৫৬ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা কমে এসেছে। এই পতনের কারণে দেশজেনারেল ইন্স্যুরেন্স শেয়ার বাজারে পতনের শীর্ষে অবস্থান করে।
পরবর্তী কার্যদিবস ১ জুন চাঙ্গা বাজারেও কোম্পানির শেয়ার দরের পতন অব্যাহত থাকে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে ধারাবাহিক মুনাফার পর হঠাৎ লোকসানে যাওয়া এবং ডিভিডেন্ডে উল্লেখযোগ্য হ্রাস বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
দেশজেনারেল ইন্স্যুরেন্স ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ওই বছর কোম্পানি শেয়ারপ্রতি ১ টাকা ২৪ পয়সা আয় করেছে এবং ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২২ ও ২০২৩ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় যথাক্রমে ১ টাকা ৪ পয়সা হয় এবং উভয় বছরই ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
তবে ২০২৪ সালে মুনাফা থেকে লোকসানে যাওয়ায় কোম্পানির আর্থিক অবস্থা সংকটের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ডিভিডেন্ড মাত্র ১ শতাংশে নেমে আসায় কোম্পানির আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতার ইঙ্গিত মেলে।
কোম্পানির ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনে লোকসানের বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, বীমা দাবির চাপ বৃদ্ধি, বিনিয়োগ থেকে আয়ের পতন এবং পরিচালন খরচ বৃদ্ধিই লোকসানের মূল কারণ।
বর্তমানে দেশের বীমা খাতে প্রতিযোগিতা তীব্র এবং বাজার পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় কোম্পানির আগামীর আর্থিক পারফরম্যান্স কেমন হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। বিনিয়োগকারীরা কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা নিয়ে সতর্কতা অবলম্বন করছেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান