মামুন অ্যাগ্রোর মূল বোর্ডে স্থানান্তরের প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক: এসএমই প্ল্যাটফর্ম থেকে মূল বোর্ডে স্থানান্তরের লক্ষ্যে অগ্রসর হচ্ছে মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা এই সিদ্ধান্তে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন।
১৫ জুন (সোমবার) অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এ বিষয়ে পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুমোদন করেন। এর আগে, ২৩ এপ্রিল মামুন অ্যাগ্রোর পর্ষদ মূল বোর্ডে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়।
বিদ্যমান নিয়মানুযায়ী, যেসব কোম্পানি এসএমই প্ল্যাটফর্মে কমপক্ষে তিন বছর লেনদেন করেছে এবং যাদের পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার সমান বা বেশি, তারা মূল বোর্ডে স্থানান্তরের জন্য আবেদন করতে পারে। মামুন অ্যাগ্রো এই দুটি মানদণ্ড পূরণ করেছে।
ইজিএমের অনুমোদনের পর কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করবে।
২০২২ সালে মামুন অ্যাগ্রো শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এবং কিউআইও (Qualified Investor Offer) এর মাধ্যমে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। কোম্পানিটি কীটনাশক, সার, বীজ ও জলজ পণ্য আমদানি ও উৎপাদন করে।
তালিকাভুক্তির পর টানা তিন অর্থবছরে মামুন অ্যাগ্রো শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে ২০২১-২২ অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়সীমার মধ্যে বিতরণ না করায় বিএসইসি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডার পরিচালকদের প্রত্যেককে ১৩ লাখ টাকা করে জরিমানা করে।
মূল বোর্ডে স্থানান্তরের মাধ্যমে কোম্পানিটির শেয়ারের লেনদেন আরও বিস্তৃত পরিসরে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি, কোম্পানির কর্পোরেট গভর্ন্যান্স ও প্রতিবেদন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান