ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণের তথ্য চাইল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মার্জিন ঋণ ও সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনার অবস্থা জানতে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে হালনাগাদ তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) কাছে পাঠানো হয়েছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট কাঠামো অনুযায়ী তথ্য জমা দিতে বলা হয়েছে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানভিত্তিক সর্বশেষ মার্জিন ঋণ, এর বিপরীতে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি এবং গৃহীত প্রভিশনের বিস্তারিত তথ্য দিতে হবে। এর মধ্যে প্রতিটি মার্জিন হিসাবের নাম, বিও নম্বর, বিও হিসাব খোলার তারিখ, নগদ ও শেয়ারে দেওয়া ঋণের পরিমাণ, জমা ও উত্তোলনের হিসাব, আর্থিক প্রক্রিয়ায় গৃহীত সুদ, সুদসহ মোট বকেয়া এবং সর্বশেষ পরিশোধের তারিখ উল্লেখ করতে হবে।
সাথে, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে থাকা শেয়ারের বিবরণও চাওয়া হয়েছে। এসব তথ্য কমিশনের কাছে চলতি মাসের মধ্যেই পাঠাতে বলা হয়েছে।
এর আগে গত ২৪ এপ্রিল বিএসইসি মার্জিন অ্যাকাউন্টে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটির বিপরীতে প্রভিশন সংরক্ষণের একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ৩০ জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
নতুন করে চাওয়া এই তথ্যের লক্ষ্য—প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা কতটা কার্যকর, সেটি পর্যালোচনা করা। একইসঙ্গে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত ও ভবিষ্যৎ নীতিনির্ধারণে প্রয়োজনীয় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করাই কমিশনের উদ্দেশ্য।
বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে। নিয়মিত তথ্য আহরণ এবং বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকি চিহ্নিত করা ও আগাম ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান