৪ কোম্পানি বিনিয়োগকারীদের মাঝে নগদ ও স্টক লভ্যাংশ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৭–১০ জুলাই) শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির বিনিয়োগকারীদের মধ্যে ক্যাশ ও স্টক ডিভিডেন্ড বিতরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো—আইপিডিসি ফাইন্যান্স, সী পার্ল রিসোর্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং ইস্টার্ন কেবলস।
ডিএসই জানায়, ঘোষিত নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) বিইএফটিএন (BEFTN) সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আর স্টক ডিভিডেন্ড পাঠানো হয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর মাধ্যমে সংশ্লিষ্ট বিও (BO) হিসাবে।
কোম্পানিভেদে ডিভিডেন্ডের হার ছিল নিম্নরূপ:
আইপিডিসি ফাইন্যান্স: ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সী পার্ল রিসোর্ট: ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
ইস্টার্ন লুব্রিকেন্টস: ৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
ইস্টার্ন কেবলস: ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বরাত দিয়ে ডিএসই আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই ডিভিডেন্ড বিতরণের কাজ সম্পন্ন হয়েছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা