৩০ দিনে ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন এনসিসি ব্যাংকের পরিচালক
নিজস্ব প্রতিবেদক: এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দিন ব্যাংকটির ১০ লাখ শেয়ার কেনার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার সংগ্রহ করবেন তিনি। ১৩ জুলাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) জমা দেওয়া এক নোটিসে এ তথ্য জানানো হয়।
পরিচালক নিজামউদ্দিন জানিয়েছেন, ব্যাংকে তার ব্যক্তিগত শেয়ারহোল্ডিং আরও শক্তিশালী করতেই এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
ঘোষণার দিন এনসিসি ব্যাংকের শেয়ারদর ১.৯২ শতাংশ কমে দাঁড়ায় ১০ টাকা ২০ পয়সায়।
এর আগে, চলতি বছরের ৬ মে ব্যাংকের চেয়ারম্যান নুরুন্নওয়াজের মালিকানাধীন নেওয়াজ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রায় ১.৯৫ শতাংশ বা ২ কোটি ১৭ লাখ শেয়ার কেনার পরিকল্পনার ঘোষণা দিয়েছিল।
২০২৪ সালে এনসিসি ব্যাংক বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। একই বছরে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা দাঁড়ায় ২৩২ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ১.১২ শতাংশ বেশি। সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) ছিল ২ টাকা ১০ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৭ পয়সা।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেড়ে ২৮ কোটি ২২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
তবে ব্যাংকটির শ্রেণিকৃত ঋণ কিছুটা বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এনসিসি ব্যাংকের শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭৫৯ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৭.৩০ শতাংশ। আগের বছরের তুলনায় এ হার ৩৬ শতাংশ বেশি।
পরিচালকদের ধারাবাহিক শেয়ার ক্রয় বাজারে আস্থার একটি ইঙ্গিত হিসেবে দেখা গেলেও, ঋণমান নিয়ন্ত্রণ এবং আয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখাই এখন মূল চ্যালেঞ্জ।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম