সূচকের স্থিতিশীল উত্থানে সক্রিয় লেনদেন
নিজস্ব প্রতিবেদক: বুধবার, ১৬ জুলাই-দেশের শীর্ষ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শুরু করেছে সূচকের ইতিবাচক প্রবণতার মাধ্যমে। দিনের শুরু থেকেই বাজারে অংশগ্রহণ বাড়ায় বেশিরভাগ শেয়ারের দর ঊর্ধ্বমুখী।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,০৮৮ পয়েন্টে। একই সময়ে ডিএসইএস (শরিয়াহ সূচক) ৬.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১,১০৮ পয়েন্টে, আর ডিএস-৩০ সূচক ৮.১৩ পয়েন্ট বেড়ে পৌঁছায় ১,৮৯৯ পয়েন্টে।
প্রথম ঘণ্টার লেনদেনে বাজারে মোট ২০১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়।
লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৬৮টির, কমেছে ৬২টির, অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারদর।
বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, কিছু খাতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ের দর সংশোধনের পর মানসম্পন্ন শেয়ারে আগ্রহ বাড়ছে, যা সূচকে ইতিবাচক প্রভাব ফেলছে।
এ মুহূর্তে বাজার অংশগ্রহণকারীরা প্রধানত ছোট ও মাঝারি মূলধনী কোম্পানির প্রতি আগ্রহী, পাশাপাশি নির্দিষ্ট কিছু খাতে কেন্দ্রিভূত লেনদেন লক্ষ করা যাচ্ছে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা