আজ ডিএসইতে লেনদেন বন্ধ থাকবে ২ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১৭ জুলাই ২০২৫: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ার লেনদেন আজ বৃহস্পতিবার বন্ধ রয়েছে। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে লেনদেন স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
লেনদেন বন্ধ থাকা কোম্পানিগুলো হলো ডিজিআইসি এবং আইএফআইসি ব্যাংক পিএলসি।
নিয়ম অনুযায়ী, রেকর্ড ডেটের দিন কোম্পানির শেয়ার লেনদেন এক দিনের জন্য বন্ধ থাকে, যাতে নির্ধারিত সময়ে যেসব বিনিয়োগকারী শেয়ার ধারণ করবেন, তাদের নাম কোম্পানির রেকর্ডে অন্তর্ভুক্ত করা যায়। এই তারিখ পর্যন্ত যাঁরা শেয়ারধারী থাকবেন, তারাই ডিভিডেন্ড বা অন্যান্য কর্পোরেট সুবিধার জন্য বিবেচিত হবেন।
রেকর্ড ডেট শেষে পরবর্তী কার্যদিবসে ডিজিআইসি ও আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন আবার চালু হবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজ প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৯টি দেশের টাকার বিনিময় হার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন