ডিএসইতে বাজারমূলধনে শক্তিশালী প্রবৃদ্ধি, সূচক ও লেনদেনেও ইতিবাচক গতি
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৩–১৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন, সূচক এবং লেনদেন—সবকিছুতেই সুস্পষ্ট উন্নতি লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৫৯ কোটি টাকা।
গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধনে প্রবৃদ্ধির হার ১ দশমিক ৫৯ শতাংশ।
সূচকের দিক থেকেও বাজারে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৮ দশমিক ০৪ পয়েন্ট (১ দশমিক ৪৭ শতাংশ) এবং ডিএসইএস সূচক বেড়েছে ১৮ দশমিক ৮৪ পয়েন্ট (১ দশমিক ৭১ শতাংশ)।
লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৪০৮ কোটি ১২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮৬৩ কোটি ২৭ লাখ টাকা বেশি। গত সপ্তাহে মোট লেনদেন ছিল ২ হাজার ৫৪৪ কোটি ৮৫ লাখ টাকা। ফলে লেনদেন বেড়েছে ৩৩ দশমিক ৯২ শতাংশ।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন দাঁড়িয়েছে ৬৮১ কোটি ৬২ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে গড় ছিল ৬৩৬ কোটি ২১ লাখ টাকা। এতে গড় লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৪১ লাখ টাকা বা ৭ দশমিক ১৪ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি কোম্পানির শেয়ারদর।
পুঁজিবাজারে চলমান এই উন্নতির পেছনে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার কিছু সাম্প্রতিক নীতিগত পদক্ষেপ ভূমিকা রাখছে বলে বিশ্লেষকদের অভিমত। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিনিয়োগকারীরা এখন আগের তুলনায় বেশি সক্রিয় এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রত্যাশায় বাজারে ফিরছেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা