ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্যাংক এশিয়া পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানি দুটি বিইএফটিএন (বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক) ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আলোচ্য বছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ইতোমধ্যে সেই অর্থ পাঠানো সম্পন্ন হয়েছে। নিয়মিত লভ্যাংশ প্রদানে কোম্পানিটির এ উদ্যোগ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করেছে।
অন্যদিকে, ব্যাংকিং খাতের অন্যতম কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি ২০২৪ সালের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। নির্ধারিত সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের মাঝে সেই অর্থ হস্তান্তর করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সময়মতো লভ্যাংশ পরিশোধ কোম্পানির সুশাসনের দিকটি তুলে ধরে। এতে পুঁজিবাজারে কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হয়।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ