শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭টি কোম্পানি তাদের ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশের জন্য বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে।
এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রেকিট বেনকিজার, সিকদার ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ম্যারিকো, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বার্জার পেইন্টস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ক্যাপিটাল।
বার্জার পেইন্টস ও ম্যারিকো কোম্পানি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। অন্যদিকে, ফাস ফাইন্যান্স তার জানুয়ারি-মার্চ ২০২৫ (প্রথম প্রান্তিক) এবং ৩০ জুন ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন উভয়ই উপস্থাপন করবে। বাকি কোম্পানিগুলো দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
বোর্ড সভার সময়সূচী নিম্নরূপ:
২৯ জুলাই:
সাউথইস্ট ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক বিকাল ৩টায়,
প্রাইম ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বার্জার পেইন্টস, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স বিকাল ৪টায়,
রেকিট বেনকিজার বিকাল ৪:৪৫,
ম্যারিকো ও ইউনিয়ন ক্যাপিটাল বিকাল ৫টায়।
৩০ জুলাই:
গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স বিকাল ২:৪৫,
সোনারবাংলা ইন্স্যুরেন্স ও ফাস ফাইন্যান্স বিকাল ৩টায়,
সিকদার ইন্স্যুরেন্স বিকাল ৩:৩০,
শাহজালাল ইসলামী ব্যাংক বিকাল ৪টায়,
সানলাইফ ইন্স্যুরেন্স বিকাল ৪:৩০,
আইএফআইসি ব্যাংক বিকাল ৫টায়,
পূবালী ব্যাংক সন্ধ্যা ৬টায়।
এই আর্থিক প্রতিবেদনগুলো শেয়ারহোল্ডার এবং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানিগুলো শেয়ার প্রতি আয়ের তথ্য প্রকাশের মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে চায়।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৮টি দেশের টাকার মান
- আজ প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৯টি দেশের টাকার বিনিময় হার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন