লভ্যাংশ পেল বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণ সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, কোম্পানিটি ঘোষিত ডিভিডেন্ডের মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ বিইএফটিএন (BEFTN) ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। পাশাপাশি ৭ শতাংশ বোনাস শেয়ার সিডিবিএল (CDBL)-এর মাধ্যমে সংশ্লিষ্ট বিও হিসাবগুলোতে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, প্রগতি ইন্স্যুরেন্স ২০২৪ হিসাববছরের জন্য মোট ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ২০ শতাংশ ছিল নগদ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি সময়মতো ও স্বচ্ছ প্রক্রিয়ায় লভ্যাংশ বিতরণ করায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
প্রগতি ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি, যা ধারাবাহিকভাবে ভালো আর্থিক ফলাফল ও লভ্যাংশ প্রদানের রেকর্ড ধরে রেখেছে। এবারের ডিভিডেন্ড বিতরণও কোম্পানিটির সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম