অগ্নি নিরাপত্তা মহড়া করল ডিএসই, অংশ নিল সব কর্মকর্তা-কর্মচারী
নিজস্ব প্রতিবেদক: জনসচেতনতা ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২৮ জুলাই ২০২৫ তারিখে ঢাকার নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) টাওয়ারে একটি পরিকল্পিত অগ্নি নির্বাপক মহড়া (Fire Drill) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে কীভাবে নিরাপদে ভবন ত্যাগ করতে হয় সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং প্রাথমিক অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আয়োজিত এ মহড়ায় ডিএসই টাওয়ারে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলেই অংশগ্রহণ করেন।
অনুশীলনের সময় আগুন লাগার পরিস্থিতি কল্পনা করে ভবনের ভিতর থেকে সুশৃঙ্খলভাবে বের হয়ে আসার প্রক্রিয়া, ফায়ার এলার্ম ব্যবস্থার কার্যকারিতা, এবং অগ্নি নির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার অনুশীলন করা হয়। এতে উপস্থিত সকলের মাঝে নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা জরুরি মুহূর্তে আত্মবিশ্বাসের সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান বলেন, “প্রতিটি কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। এ ধরনের মহড়া শুধু সচেতনতা বাড়ায় না, বরং বাস্তব প্রয়োগের জন্য সবাইকে প্রস্তুত রাখে।”
এই মহড়াটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে যেখানে কর্মস্থলে নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর