পুঁজিবাজারে গভর্নেন্স ও নেগেটিভ ইক্যুইটি সমাধানে কার্যকর পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২৮ জুলাই – পুঁজিবাজারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। এই দিকনির্দেশনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত পুঁজিবাজার অংশীজনদের সমন্বয় সভায় তিনি এসব কথা জানান। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সাইফুল ইসলাম সভার পর জানান, “এই সমন্বয় সভায় অংশগ্রহণকারীরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। বিএসইসি-সহ সকল স্টেকহোল্ডার সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা রেখেছে। নেগেটিভ ইক্যুইটি, ইনভেস্টেবল স্টকের ঘাটতি, সাপ্লাই সাইটের শক্তিশালীকরণ এবং গভর্নেন্স উন্নয়নের মতো সমসাময়িক ইস্যু নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএসইসির নির্দেশনা অনুযায়ী বাজারের বিভিন্ন সমস্যার সমাধানে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আশা করি, এই গতিশীলতাকে ধরে রেখে বাজারের লেনদেন বৃদ্ধি ও সূচক স্থিতিশীল রাখতে পারব।”
সমন্বয় সভায় আইসিবির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ও সিএসইর চেয়ারম্যান, ডিবিএ, বিএমবিএ ও বিএপিএলসি সভাপতি, সিডিবিএল সিইও, সিসিবিএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, আইসিবি এএমসিএল সিইও, ভিআইপিবি এএমসিএল সিইও এবং বিএসইসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে ধন্যবাদ জানান।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৫টি দেশের টাকার মান
- ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- জমির নামজারি করতে কী কী লাগে, খরচ কত ও সময় কত দিন?
- আজকের টাকার রেট কত: কমেছে ৩টি দেশের টাকার মান
- আপনার নামে কত জমি আছে, কোথায় কোথায় আছে—অনলাইনে জানবেন যেভাবে
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত? দেখুন তালিকা
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন: কোনটার দাম কত, কেন সেরা?
- Honor Magic9 Pro Max: ৮৮০০mAh ব্যাটারি ও ডুয়াল ২০০MP ক্যামেরা
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- আজ সোনার দাম বাড়ল, ১৮, ২১ ও ২২ ক্যারেটের ভরি কত?
- OPPO Reno 17 Series: ২০০MP ক্যামেরায় আসছে বড় চমক?
- জমির নামজারি করতে কত টাকা লাগে? জানুন পুরো নিয়ম