বিএসইসি’র নতুন কমিশনার মো. সাইফুদ্দিন, মেয়াদ চার বছর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুদ্দিন। তিনি এর আগে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই চিঠিতে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী, মো. সাইফুদ্দিনকে আগামী চার বছরের জন্য বিএসইসি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
চাকরিতে যোগদানের পূর্বশর্ত হিসেবে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান সব কর্ম-সম্পর্ক সম্পূর্ণভাবে পরিত্যাগ করবেন বলে উল্লেখ করা হয়েছে।
তাঁর বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারিত হবে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে।
পুঁজিবাজারে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার মো. সাইফুদ্দিনের এই নিয়োগে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম