ট্রাস্টি সভায় বসছে ৮ মিউচুয়াল ফান্ড, তারিখ ঘোষণা, আসছে নিরীক্ষিত হিসাব
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি মিউচুয়াল ফান্ড তাদের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, সবকটি ফান্ডের সভা অনুষ্ঠিত হবে একই দিনে—আগামী ৬ আগস্ট ২০২৫, বিকেল ৩টা ৩০ মিনিটে।
প্রতিটি সভায় ২০২৪-২৫ অর্থবছরের (৩০ জুন ২০২৫ পর্যন্ত সমাপ্ত) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
যেসব প্রতিষ্ঠান ট্রাস্টি সভায় বসছে:
১. আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড
২. আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান
৩. আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড
৪. আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান
৫. প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড
৬. ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড
৭. আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড
৮. আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ট্রাস্টি সভাগুলোতে নিরীক্ষিত হিসাব প্রকাশ ছাড়াও বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ (ডিভিডেন্ড) সংক্রান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, এসব ফান্ডের আর্থিক প্রতিবেদন ও ডিভিডেন্ড ঘোষণা বাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জেনে নিন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- শেয়ারবাজারে বড় উত্থান, নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- আর্জেন্টিনা বনাম স্পেন: টানা চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী কপাল পুড়ছে যে দলের
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগদান
- মক্কা-মদিনায় জমি কিনতে কত টাকা লাগে? জানুন বর্তমান বাজারদর
- বেনজীর ও হাদী হত্যা মামলায় বড় আপডেট
- একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- পরিচালনা বোর্ডে ফিরতে চান পিপলস লিজিংয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- ফ্রান্স দলের নতুন কোচ, চুক্তিতে সই সম্পন্ন