বস্ত্র খাতের ছয় কোম্পানিতে কমেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ছয়টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে জুন মাসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত তথ্যে দেখা গেছে, এস্কয়ার নিট কম্পোজিট, এইচআর টেক্সটাইল, রিংশাইন টেক্সটাইল, শাশা ডেনিমস, সোনারগাঁও টেক্সটাইল এবং স্কয়ার টেক্সটাইল—এই ছয় কোম্পানির শেয়ারহোল্ডিংয়ে ০.১০ শতাংশ বা তার বেশি হারে কমেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ।
এস্কয়ার নিট কম্পোজিট
১৩৪ কোটি ৮৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি। মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪১.৪৩ শতাংশ, যা জুনে কমে দাঁড়িয়েছে ৪১.২৯ শতাংশে। কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৬.৯৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১১.৭৬ শতাংশ শেয়ার। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এইচআর টেক্সটাইল
২৯ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির শেয়ার সংখ্যা ২ কোটি ৯২ লাখ ২১ হাজার ৫০০টি। মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৪৮ শতাংশ, যা জুনে ১.৩১ শতাংশ কমে হয়েছে ১৩.১৭ শতাংশ। উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩৪.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫২.২৯ শতাংশ শেয়ার। সর্বশেষ ঘোষিত লভ্যাংশ ছিল ৫ শতাংশ নগদ।
রিংশাইন টেক্সটাইল
৫০০ কোটি ৩১ লাখ টাকার পরিশোধিত মূলধনের রিংশাইন টেক্সটাইলের শেয়ার সংখ্যা ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩টি। মে মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৯৯ শতাংশ, যা জুনে কমে দাঁড়ায় ৬.৭৮ শতাংশে। উদ্যোক্তা-পরিচালকরা ধারণ করছেন ৩৬.৪৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৬.৭৬ শতাংশ। কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরে কোনো ডিভিডেন্ড দেয়নি।
শাশা ডেনিমস
১৪১ কোটি টাকার মূলধনের শাশা ডেনিমসের মোট শেয়ার ১৪ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯১০টি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মে মাসে ছিল ২৩.৯৩ শতাংশ, যা জুনে সামান্য কমে হয়েছে ২৩.৭৭ শতাংশ। উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৪.৪০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩১.৮৩ শতাংশ শেয়ার। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সোনারগাঁও টেক্সটাইল
২ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৫৬টি শেয়ারের এই কোম্পানির পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা। মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.১৩ শতাংশ, যা জুনে কমে ৮.৭৮ শতাংশে দাঁড়িয়েছে—কমেছে ২.২৫ শতাংশ। উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৪.৪৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬.৪৮ শতাংশ শেয়ার। সর্বশেষ ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি।
স্কয়ার টেক্সটাইল
১৯৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের স্কয়ার টেক্সটাইলের শেয়ার সংখ্যা ১৯ কোটি ৭২ লাখ ৫২ হাজার। মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৮৭ শতাংশ, যা জুনে ০.১১ শতাংশ কমে দাঁড়ায় ২৩.৭৬ শতাংশে। উদ্যোক্তাদের হাতে রয়েছে ৬১.৮৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ২.৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১১.৬৬ শতাংশ শেয়ার। কোম্পানিটি সর্বশেষ ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিশ্লেষকদের মত
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি কমে যাওয়া, কাঁচামালের মূল্যবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা সংকট ও ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে বস্ত্র খাতে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগেও।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬)
- টি-টোয়েন্টি বিশ্বকাপ-আয়ারল্যান্ড বনাম পাকিস্তান: বন্ধ ম্যাচ
- ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ রেজাল্ট কবে দিবে
- earthquake bangladesh: ২০ মিনিটে ২ বার ভূমিকম্পেকাঁপল বাংলাদেশ
- কিডনি বিকল হওয়ার ঝুঁকি কমাবে আপনার রান্নাঘরের এই সাধারণ খাবারগুলো
- চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ যে দল
- আইপিএল ও বিশ্বকাপ বয়কট: মুস্তাফিজের ৩ শব্দের জবাবে অবাক সালাউদ্দিন
- শবে বরাতেও আল্লাহ যে ৬ ধরনের মানুষদের ক্ষমা করবেন না
- ‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপ: ব্যাটিংয়ে দুরন্ত, সরাসরি দেখুন Live
- স্টাম্পিং ও রানআউটে বড় পরিবর্তন: ক্রিকেটে আসছে নতুন একগুচ্ছ আইন
- earthquake today: ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ,উৎপত্তিস্থল কোথায় ও মাত্রা কত
- আইপিএলের ক্ষতি পোষালো, বড় চুক্তিতে পিএসএলে দল পেলেন মুস্তাফিজ
- চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: প্রথম গোল, সরাসরি দেখুন Live