মালয়েশিয়া যাচ্ছে আটকে পড়া বাংলাদেশিরা, জানুন আবেদন প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর এলো মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য। যারা ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি, তাদের জন্য পুনরায় কর্মসংস্থানের সুযোগ দিয়েছে দেশটির সরকার। বিশেষ করে বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড)-এর মাধ্যমে নতুন করে নিয়োগের অনুমোদন মিলেছে।
শুক্রবার (১ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, মালয়েশিয়া সরকার নির্মাণ ও পর্যটন—এই দুই খাতে আটকে পড়া কর্মীদের পুনরায় নিয়োগ দেবে।
কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া?
এই সুযোগ পেতে হলে নিয়োগকর্তাদের প্রথমে FWCMS (Foreign Worker Centralized Management System) পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। এরপর অনলাইনে দেওয়া তথ্য ও নথির একটি পূর্ণাঙ্গ সেট (মূল ও ফটোকপি) জমা দিতে হবে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরে। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পোর্টাল ও হাইকমিশনে জমা দেওয়া সব নথি অবশ্যই সঠিক ও সম্পূর্ণ হতে হবে। এই উদ্যোগকে দুই দেশের শ্রমিক নিয়োগ সংকটের কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে।
যে নথি লাগবে
নির্মাণ ও পর্যটন খাতে কোটা অনুমোদনের জন্য জমা দিতে হবে—
অনুমোদিত কর্মকর্তার চিঠি
ব্যাংক স্লিপ ও কর্মীদের বেতন স্লিপ
কোম্পানির প্রোফাইল ও ব্যাংক স্টেটমেন্ট
কর্মীদের বীমার প্রমাণপত্র (SOCSO)
স্বাস্থ্যসেবা স্কিমের প্রমাণ
আবাসন সনদ (জেটিকে সার্টিফিকেট)
কাজের চুক্তিপত্র, চাহিদাপত্র ও নিয়োগপত্র
গ্যারান্টি লেটার
বোয়েসেল ও নিয়োগকর্তার মধ্যে চুক্তি
কোটা অনুমোদনের চিঠি
প্রতিটি নথির মূলকপি ও ফটোকপি—দুই সেট জমা দিতে হবে।
স্বস্তি ফিরল হাজারো পরিবারে
এই সিদ্ধান্তকে বাংলাদেশি প্রবাসী পরিবারগুলোর জন্য এক বিশাল স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। কারণ, দীর্ঘদিন ধরে কর্মী পাঠানো বন্ধ থাকায় বহু পরিবার অনিশ্চয়তায় ছিল। নিয়োগকর্তা ও কর্মী উভয়েই আশা করছেন, প্রক্রিয়াটি দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে, যাতে প্রবাস যাত্রার স্বপ্ন আবারও পূর্ণতা পায়।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান