লভ্যাংশ পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, প্রতিষ্ঠান দুটি হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইউনাইটেড ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
সমাপ্ত অর্থবছরে এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে এবং তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের হিসাবে জমা হয়েছে। অন্যদিকে ইউনাইটেড ফাইন্যান্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে, যা একইভাবে বিনিয়োগকারীদের হিসাবে প্রেরণ করা হয়েছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত মুনাফা বণ্টন ও সময়মতো ডিভিডেন্ড প্রেরণ বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৮টি দেশের টাকার মান
- আজ প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৯টি দেশের টাকার বিনিময় হার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন